জাসদ কার্যালয় থেকে আবু জাফর সূর্যসহ অনেকে আটক
রাজধানীর গুলিস্তানের জাসদ কার্যালয় থেকে ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।
ঢাকা: খেলতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে একটি স্টেডিয়ামে খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আশরাফুল আফসার। একপর্যায়ে হাঁটু গেড়ে বসার সময় তিনি উপুড় হয়ে মাঠে পড়ে যান।
পরে সেখানে উপস্থিত অন্যরা তাঁকে দ্রুত সহায়তা করার চেষ্টা করেন। তাঁকে বুকে চাপ দেওয়ার পাশাপাশি পানি দেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে তাঁর কোনো নড়াচড়া না থাকায় উপস্থিত ব্যক্তিরা তাঁকে সেখান থেকে নিয়ে যান।
আশরাফুল আফসারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়নের পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
শোকবার্তায় মন্ত্রী বলেন, মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
মরহুমের পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মন্ত্রী।
মোহাম্মদ আশরাফুল আফসার ২৫তম বিসিএসের একজন ক্যাডার কর্মকর্তা ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবচর ইউনিয়নের মিরপুর গ্রামে।
তাঁর মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগের সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রাজধানীর গুলিস্তানের জাসদ কার্যালয় থেকে ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।
নিউইয়র্কে ওয়াল স্ট্রিটের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে বাংলাদেশকে বিনিয়োগের জন্য উন্মুক্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামোসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যাদের ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি। গ্রেপ্তারে ভূমিকা রাখলে পুরস্কারের ঘোষণাও দিয়েছেন।
সাইবার অপরাধ মোকাবিলায় আগামী সপ্তাহে পুলিশের অধীনে পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেট্রো, বিভাগ ও জেলা পর্যায়ে থাকবে এর শাখা।
পুলিশ বাহিনীর সদস্যদের চলতি বছরের ৩১ ডিসেম্বরের আগেই আচরণ ও দায়িত্ব পালনে পরিবর্তন দেখানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের সরকারের সিদ্ধান্ত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লি সম্পর্কের অস্বস্তি নিরসনে দুই দেশকে কাজ করার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
সাহস ও বীরত্ব, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, সেবায় অনন্য অবদান ও উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে চার ক্যাটাগরিতে ৯২ পুলিশ সদস্যকে পদক দেওয়া হয়েছে।
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিরাপদ প্রত্যাবাসন, মানবিক সহায়তা, জবাবদিহি ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে আন্তর্জাতিক পদক্ষেপ চেয়েছেন তিনি।
