২০২৭ বিশ্বকাপই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ: বিরাট কোহলি
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপই ভারতের হয়ে তাঁর শেষ বিশ্বকাপ হবে বলে জানিয়েছেন বিরাট কোহলি। বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ স্মরণীয় করতে চান ভারতের তারকা ব্যাটার।
ক্রীড়া: তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এখনো নতুন ক্লাব খুঁজে পাননি আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দি। এর মধ্যেই গাড়ি চালানো নিয়ে প্রশাসনিক নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইকার্দির ড্রাইভিং লাইসেন্স স্থগিত করেছে।
তবে নিষেধাজ্ঞার শেষ সময় ২০৯৯ সালের ১ জানুয়ারি নির্ধারণ করা হলেও বাস্তবে ইকার্দিকে ৭৩ বছর গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে—বিষয়টি এমন নয়। এটি একটি সতর্কতামূলক বা সাময়িক প্রশাসনিক নিষেধাজ্ঞা, যার মেয়াদ প্রতীকীভাবে ওই তারিখ পর্যন্ত দেখানো হয়েছে।
ইকার্দির বর্তমান প্রেমিকা আর্জেন্টাইন অভিনেত্রী ও মডেল ইউজেনিয়া ‘লা চিনা’ সুয়ারেজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিওতেই একাধিক ট্রাফিক আইন ভঙ্গের দৃশ্য নজরে আসে।
ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়িতে সিটবেল্ট না পরে সুয়ারেজ শরীরের বড় একটি অংশ জানালার বাইরে বের করে রেখেছেন। গাড়িটি চালাচ্ছিলেন ইকার্দি। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে, সে সময় ইকার্দির ড্রাইভিং লাইসেন্সের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল।
আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষ এ ঘটনার পর ইকার্দির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়। দেশটির প্রাদেশিক আইন ১৩৯২৭ অনুযায়ী এ ধরনের অপরাধের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার বা স্থগিত করার বিধান রয়েছে।
নিষেধাজ্ঞার রেকর্ডে ২০৯৯ সালের ১ জানুয়ারিকে শেষ তারিখ হিসেবে দেখানো হয়েছে। তবে এটি মূলত প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে নির্ধারিত একটি প্রতীকী তারিখ। ফলে ইকার্দিকে ওই সময় পর্যন্ত অপেক্ষা করে নতুন লাইসেন্স নিতে হবে না।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, লাইসেন্স ফিরে পেতে ইকার্দিকে নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ গাড়ি চালানোর ক্ষেত্রে তিনি আইনগত ও শারীরিকভাবে উপযুক্ত—এটি প্রমাণ করতে পারলেই নতুন লাইসেন্স পাওয়ার সুযোগ রয়েছে।
মাঠের বাইরে ইকার্দির এই ঘটনা তাই এখন আর্জেন্টিনার ক্রীড়া ও বিনোদন অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। গালাতাসারাইয়ের সঙ্গে অধ্যায় শেষ হওয়ার পর নতুন ক্লাবের সন্ধানে থাকা এই তারকার সামনে এবার যোগ হয়েছে ড্রাইভিং লাইসেন্স ফিরে পাওয়ার প্রক্রিয়াও।