বিশ্ব

নাগাল্যান্ডে সন্দেহভাজন ভেজাল মদ পানে ১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে সন্দেহভাজন ভেজাল মদ পানে গত কয়েক দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোককচুং জেলায় আটজন এবং তুয়েনসাং জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার কারণ অনুসন্ধান এবং অবৈধ মদের উৎস ও সরবরাহচক্র শনাক্ত করতে বিশেষ তদন্তকারী দল (এআইটি) গঠন করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

পুলিশ জানিয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার আই বাংল্যাং চ্যাংয়ের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দলটি গঠন করা হয়েছে। দলটি মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি সন্দেহভাজন মদের উৎস, উৎপাদন, পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করবে।

মোককচুং জেলার মাঙ্গকোলেম্বা ও আশপাশের এলাকায় সন্দেহভাজন মদ পান করার পর কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়। শুক্রবার পর্যন্ত ওই জেলায় মৃতের সংখ্যা আটে পৌঁছায়।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে তুয়েনসাং জেলায় ১০ ও ১১ সেপ্টেম্বর কয়েকজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতদের অনেকেই অসুস্থ হওয়ার আগে মদ পান করেছিলেন।

অসুস্থ ব্যক্তিদের মধ্যে ঝাপসা দেখা, তীব্র মাথাব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যায়। তবে ফরেনসিক পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত ভেজাল মদই মৃত্যুর নিশ্চিত কারণ—এমন সিদ্ধান্তে পৌঁছায়নি পুলিশ।

মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে নমুনা গুয়াহাটির ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তদন্তে কিছু সূত্র পাওয়া গেলেও তদন্তের স্বার্থে সেগুলো এখনই প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

নাগাল্যান্ডে নাগাল্যান্ড লিকার টোটাল প্রহিবিশন অ্যাক্ট, ১৯৮৯ অনুযায়ী মদ তৈরি, বিক্রি, সংরক্ষণ ও পান নিষিদ্ধ। আইনটি ১৯৯০ সালের এপ্রিল থেকে কার্যকর রয়েছে।

সাম্প্রতিক মৃত্যুর ঘটনায় পুলিশ সাধারণ মানুষকে অপরিচিত, অনুমোদনহীন বা সন্দেহভাজন উৎসের মদ পান না করার পরামর্শ দিয়েছে।

মদ পানের পর মাথা ঘোরা, ঝাপসা দেখা, শ্বাসকষ্ট, তীব্র মাথাব্যথা কিংবা জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

Related News

পাকিস্তানে পুলিশের চেকপোস্টে আত্মঘাতী হামলা, নিহত ১১

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খানে পুলিশের চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। টিটিপি হামলার দায় স্বীকার করেছে বলে দাবি।

মদের দোকানে ঢুকে মদ পান, পরে মেঝেতে ঘুম বানরের

ভারতের রাঁচিতে মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে মেঝেতে ঘুমিয়ে পড়ে একটি বানর। পরে উদ্ধারকারী দল গিয়ে বানরটিকে নিরাপদে উদ্ধার করে।

কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ নিহত ১৪

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বিমান দুর্ঘটনায় দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

‘ইরান পূর্ণাঙ্গ সম্মিলিত যুদ্ধের মধ্যে রয়েছে’: আইআরজিসি কমান্ডার

ইরান পূর্ণাঙ্গ ও বহুমাত্রিক যুদ্ধের মধ্যে রয়েছে বলে দাবি করেছেন আইআরজিসির পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি। অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধের কথাও বলেন তিনি।

টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা, ব্যাংককের ৫০ জেলায় দুর্যোগ ঘোষণা

টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি জেলায় দুর্যোগ ঘোষণা করা হয়েছে। প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিতে সড়ক ও বাড়িঘর প্লাবিত হয়েছে।

হরমুজের নাম ‘ট্রাম্প প্রণালি’ করে ছবি প্রকাশ ট্রাম্পের

ইরানের সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাবের কয়েক ঘণ্টার মধ্যে জলপথটিকে ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে চিহ্নিত করে ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তায় বড় পতন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন কমেছে। Wall Street Journal জরিপে অনুমোদন ৩৭ শতাংশ এবং Reuters/Ipsos জরিপে ৩২ শতাংশে নেমেছে।

ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের পদযাত্রা: কনটেইনারে অবরুদ্ধ ইসলামাবাদ

ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের ইসলামাবাদ পদযাত্রা ঠেকাতে হাজারও কনটেইনারের প্রাচীর ও ২২ হাজার পুলিশ মোতায়েন করেছে পাকিস্তান সরকার।

Search