বিশ্ব

নেপালে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্কতা জারি

আন্তর্জাতিক: নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে দেশটির ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে ভ্রমণরত এবং ভ্রমণপিপাসু বাংলাদেশি পর্যটকদের জন্য সতর্কতা জারি করেছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

স্থানীয় সময় রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এক জরুরি সতর্কবার্তায় এই নির্দেশিকা প্রকাশ করা হয়।

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, নেপালের সার্বিক আবহাওয়া ও পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে পিসাং, চামে, মানাং ও এর আশপাশের পর্যটন এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধস ও তুষারপাতে বহু এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং দুর্গম ভূপ্রকৃতির কারণে উদ্ধারকাজও বেশ ব্যাহত হচ্ছে।

পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে মানাং এলাকার বিভিন্ন বিখ্যাত রুট যেমন—তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা এবং ভীমথাং-এ ট্রেকিং সাময়িকভাবে স্থগিত করেছে।

ভূমিধসের কারণে পোখারা ও এর আশপাশের এলাকায় যাতায়াত বিঘ্নিত হওয়ায় সেখানেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মুস্তাং, জমসমসহ গান্দাকি প্রদেশের পার্বত্য অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা থাকলে তা স্থগিত বা যাত্রার পূর্বে স্থানীয় সড়ক যোগাযোগের আপডেট ভালোভাবে জেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলের মতো ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং বা পর্বতারোহণের ক্ষেত্রে নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার তাগিদ দিয়েছে দূতাবাস।

ইতিমধ্যেই যারা দুর্ঘটনাপ্রবণ বা পার্বত্য এলাকায় অবস্থান করছেন, তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে, নদীর তীর ও ভূমিধসঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে এবং স্থানীয় ট্রাভেল অপারেটর ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে। নেপাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ দূতাবাস এবং প্রয়োজনে পরবর্তীতে আরও আপডেট জানানো হবে।

Related News

উত্তর কোরীয় দুই যুদ্ধবন্দির তথ্য প্রকাশ, ইউক্রেনের কাছে ব্যাখ্যা চায় দক্ষিণ কোরিয়া

উত্তর কোরীয় যুদ্ধবন্দি হস্তান্তরের গোপনীয়তা চুক্তি ভঙ্গের অভিযোগে ইউক্রেনের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা ও ক্ষমা চেয়েছে দক্ষিণ কোরিয়া।

ভারতের প্রাচীন শাহী মসজিদ ভাঙাকে কেন্দ্র করে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ৬০০ বছরের পুরোনো শাহী মসজিদ ভাঙার উদ্যোগকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট

দীর্ঘদিনের ছাত্র বিক্ষোভ ও দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিচ। দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ শতবর্ষে প্রয়াত

শতবর্ষে পা দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী।

কূটনীতির পাশাপাশি যুদ্ধের জন্যও তেহরান পুরোপুরি প্রস্তুত

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতির জন্য প্রস্তুত থাকলেও যেকোনো সামরিক হামলার কড়া জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ভুল হাতে এআই গেলে কোটি মানুষের প্রাণহানি হতে পারে: বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকলে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন বিল গেটস। ভুল হাতে শক্তিশালী এআই গেলে ব্যাপক প্রাণহানির আশঙ্কার কথাও বলেছেন তিনি।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে প্রস্তুত: রাজনাথ সিং

জাতীয় নিরাপত্তায় কোনো আপস করা হবে না উল্লেখ করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদে মদদদাতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে ভারত।

মণিপুরে দুই নাগা নাগরিককে গুলি করে হত্যা, আহত ২

ভারতের মণিপুরের সেনাপতি জেলার কৈলেনজাংয়ে সশস্ত্র হামলায় দুই নাগা বেসামরিক নাগরিক নিহত ও দুজন আহত হয়েছেন। হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত নয়।

Search