হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হলো সাবেক এমপি ছানোয়ার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সোহেলী তামান্নাকে হত্যাচেষ্টার মামলায় টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
লালমনিরহাট জেলা প্রতিনিধি।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ট্রাক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাত (৭)জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক জন্ যাত্রী।
সোমবার(২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী লালমনিরহাট মহাসড়কে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা যাত্রীবাহি একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি এলাকায় পৌছলে বিপরীত দিক পাটগ্রাম থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দগামী একটি ট্রাক যান্ত্রিক ত্রুটি জনিত কারণে বিকল হয়ে একটি যাত্রীবাহী অটো রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দোকানে প্রবেশ করে ও অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২জন নিহত হয়েছেন।
খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে পাঁচজনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুইজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত বা আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।তবে ধারণা করা হচ্ছে তারা সবাই পাটগ্রাম উপজেলার বাসিন্দা।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। এখন পর্যন্ত সব মিলে ৭জন নিহত ও ১জন আহতদের খবর পাওয়া গেছে। তিনি আরো বলেন আহতদের মধ্যে অনেকেই আশংকা জনক অবস্থায় রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সোহেলী তামান্নাকে হত্যাচেষ্টার মামলায় টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বরিশালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত, প্রধান অতিথি জেলা প্রশাসক মো মামুন খন্দকার।
নড়াইলের কালিয়ায় কৃষক মানসুর মোল্যাকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত হাসিব মোল্যা কালিয়া থানায় আত্মসমর্পণ করেছে।
পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউটের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি প্রভাষক মফিজুল ইসলাম লিটুকে সংবর্ধনা প্রদান।
খুলনার রূপসায় মাছের ঘের থেকে মো. বাপ্পি নামের এক যুবকের গুলিবিদ্ধ ও মাথা আঘাতপ্রাপ্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সিরাজগঞ্জের তাড়াশে রোপা আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ উঠেছে। ডিলারের গুদামে অভিযান ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রশাসনের।
মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬ জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। এতে ইমাম, মুয়াজ্জিন ও খাদিমদের মাসিক সম্মানি এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নির্ধারণ করা হয়েছে।
