বিশ্ব

ভারত-নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৭০, আরও ১১ নিখোঁজ

আন্তর্জাতিক: ভারত ও নেপালে টানা ভারী বৃষ্টি ও ঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভারতের উত্তর প্রদেশে ৫৬ জন এবং নেপালে ১৪ জন মারা গেছেন। নেপালে এখনো ১১ জন নিখোঁজ রয়েছেন। দুই দেশেই নতুন করে আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হওয়ায় সতর্কতা জারি করা হয়েছে।

ভারতের উত্তর প্রদেশে ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময়ে সাধারণত রাজ্যটিতে গড়ে ৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। অতিবৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে।

রাজ্যের ত্রাণ কমিশনার হৃষিকেশ ভাস্কর যশোদ জানিয়েছেন, দুর্যোগে ৫৬ জনের মৃত্যু হয়েছে এবং ৪৬ জন আহত হয়েছেন। এক হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়া হচ্ছে। ফসলের ক্ষয়ক্ষতি যাচাই করে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় জল কমিশনের তথ্য অনুযায়ী, সাতটি রাজ্যের ৩০টি নদী পর্যবেক্ষণ কেন্দ্রকে ‘গুরুতর পরিস্থিতি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গঙ্গা, গণ্ডক, কোসি, বাগমতী ও নর্মদাসহ কয়েকটি প্রধান নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নেপালের ৭৭টি জেলার মধ্যে ৪৯টিতে আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর মধ্যে অর্ধেকের বেশি জেলা বন্যা বা ফ্ল্যাশ ফ্লাডের উচ্চ ঝুঁকিতে রয়েছে। প্রধান নদী ও শাখা নদীগুলোর পানি দ্রুত বাড়তে থাকায় এ সতর্কতা জারি করা হয়েছে।

ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির মুখপাত্র শান্তি মাহাত জানিয়েছেন, গত মাসের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাসুয়া ও নুয়াকোট এলাকাকে সতর্ক থাকতে বলা হয়েছে। তবে সর্বশেষ পরিস্থিতিতে এলাকাগুলোকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

বন্যার প্রভাবে নেপালের মানাং, মুস্তাং, মিয়াগদি ও বাগলুং জেলায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি ব্যাহত হয়েছে। কর্তৃপক্ষ সংযোগ পুনরুদ্ধারে কাজ করছে।

রাহুগঙ্গা নদীর পানি বেড়ে একটি ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্পের অবকাঠামো ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের কয়েকটি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি অপটিক্যাল ফাইবার ও বিদ্যুৎ সরবরাহের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি এলাকায় টেলিযোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে।

নেপালের উত্তরাঞ্চলের মানাং জেলায় ৭ হাজার ১২৬ মিটার উঁচু হিমলুং হিমালের বেস ক্যাম্পেও তুষারধস হয়েছে। বিদেশি পর্বতারোহীদের জন্য ক্যাম্প প্রস্তুতের কাজ করা স্থানীয় কর্মী ও গাইডরা এতে আটকা পড়েন।

সর্বশেষ প্রতিবেদনে অন্তত দুজনের মরদেহ উদ্ধারের কথা জানানো হয়েছে এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। দুর্গম এলাকায় বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানও বাধাগ্রস্ত হচ্ছে।

দুই দেশে একসঙ্গে বন্যা, ভূমিধস ও তুষারধসের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। নতুন করে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদীর পানি বৃদ্ধি ও আকস্মিক বন্যার ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে সতর্কতা বজায় রেখেছে কর্তৃপক্ষ।

Related News

পেজেশকিয়ানের ‘মাথা নত নয়’ বার্তায় বাহুবলীর যুদ্ধের দৃশ্য, ভাইরাল

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের জাতিসংঘের ‘মাথা নত নয়’ বার্তাকে তুলে ধরতে প্রভাস অভিনীত ‘বাহুবলী’র যুদ্ধের দৃশ্য ব্যবহার করেছে ইরানের হায়দরাবাদ কনস্যুলেট।

ইউরোপে নতুন নাশকতার পরিকল্পনা করছে রাশিয়া: কালাস

ইউরোপের গণতান্ত্রিক দেশগুলোর বিরুদ্ধে রাশিয়া নতুন নাশকতার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস। হাইব্রিড হামলা মোকাবিলায় আগাম প্রতিরোধের আহ্বান জানিয়েছেন তিনি।

শিকে মার্কিন অস্ত্র কিনতে চান কি না, জানতে চেয়েছিলেন ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে মার্কিন অস্ত্র কেনার আগ্রহ আছে কি না জানতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে চীনের কাছে অস্ত্র বিক্রির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে হামলা, নিহত ৩

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ট্যাঙ্ক জেলার ওয়াজিরাবাদে ট্রাফিক পুলিশের গাড়িতে বন্দুকধারীদের হামলায় তিন পুলিশ সদস্য নিহত ও দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

শিবাজী পার্কে সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো’ কর্মসূচির ডাক সিজেপির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ২ অক্টোবর ‘জেল ভরো আন্দোলন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

নেপালে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্কতা জারি

নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে অন্নপূর্ণা, মানাং ও মুস্তাংসহ বিভিন্ন পার্বত্য এলাকায় ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস।

উত্তর কোরীয় দুই যুদ্ধবন্দির তথ্য প্রকাশ, ইউক্রেনের কাছে ব্যাখ্যা চায় দক্ষিণ কোরিয়া

উত্তর কোরীয় যুদ্ধবন্দি হস্তান্তরের গোপনীয়তা চুক্তি ভঙ্গের অভিযোগে ইউক্রেনের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা ও ক্ষমা চেয়েছে দক্ষিণ কোরিয়া।

ভারতের প্রাচীন শাহী মসজিদ ভাঙাকে কেন্দ্র করে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ৬০০ বছরের পুরোনো শাহী মসজিদ ভাঙার উদ্যোগকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটেছে।

Search