জাতীয়

মানবতাবিরোধী মামলার সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষ হতে পারে অক্টোবরের মধ্যে

ঢাকা: শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মানবতাবিরোধী অপরাধের মামলার উভয় পক্ষের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক আগামী অক্টোবরের মধ্যে শেষ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম এই তথ্য জানান। নিয়ম অনুযায়ী, যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলেই মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়।

মামলার ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জেরা শেষ হওয়ার পর দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি জানান, ১৫তম সাক্ষী হিসেবে মামলার তদন্ত কর্মকর্তা ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন বলে তাঁরা আশা করছেন। তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ হলে আসামিপক্ষ চাইলে নিজেদের পক্ষে সাক্ষী হাজির করার সুযোগ পাবে। এখন পর্যন্ত আসামিপক্ষের পক্ষ থেকে দুজন সাক্ষীর নাম জমা দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর বলেন, বিচারিক কার্যক্রম স্বাভাবিক গতিতে চলতে থাকলে আগামী অক্টোবরের মধ্যেই উভয় পক্ষের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক পর্ব সম্পন্ন করা সম্ভব হবে। তিনি আরও দাবি করেন, ১০৪ জন ভুক্তভোগীকে ন্যায়বিচার পাইয়ে দিতে রাষ্ট্র সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জিয়াউল আহসানের বিরুদ্ধে আনীত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।

এদিকে প্রসিকিউটর মিজানুল ইসলামের ব্রিফিংয়ের পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিযুক্ত জিয়াউল আহসানের আইনজীবী ও তাঁর বোন নাজনীন নাহার। প্রসিকিউশনের দাবি নাকচ করে তিনি অভিযোগ করেন যে, প্রসিকিউশন পক্ষ গায়ের জোরে কথা বলছে, কারণ তারা অভিযোগ প্রমাণের মতো কোনো শক্ত বা গ্রহণযোগ্য সাক্ষী উপস্থাপন করতে পারেনি।

নাজনীন নাহার দাবি করেন, জিয়াউল আহসানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, গ্রেপ্তারের পর জিয়াউল আহসানকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মনগড়া জবানবন্দি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল; কিন্তু তিনি তা না করায় বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।

Related News

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন কবির

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে ৩০টি কর্মসূচি ও ১১টি দেশের সঙ্গে বৈঠক হয়েছে।

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে

দুই দেশের উচ্চপর্যায়ের সফর বাংলাদেশ ও চীনের সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পাবেন ১০০ জন

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এবার জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননার সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ১০০ জন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকরা থাকবেন তালিকায়।

এমন সাইবার আইন করতে চাই, যাতে সমাজের সব মানুষ রক্ষা পায়

সবার মতামত নিয়ে এমন সাইবার সুরক্ষা আইন করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যাতে সমাজের সব স্তরের মানুষ সুরক্ষা পায় এবং সাংবাদিকরা অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন।

বাংলাদেশে লিভার প্রতিস্থাপনে কারিগরি সহায়তা দিতে চায় পাকিস্তান

বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপনে প্রশিক্ষণ এবং দেশে অস্ত্রোপচারে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের গাম্বাত ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস।

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে আজ সংবাদ সম্মেলন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ও নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আজ সোমবার সংবাদ সম্মেলন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান ছাত্র ফেডারেশন

আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। অবিলম্বে পরিস্থিতির উন্নতির আহ্বান জানানো হয়েছে।

সালমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে ৫৩৮ কোটি টাকা আত্মসাৎর মামলা

আইএফআইসি ব্যাংক থেকে ৫৩৮ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে সালমান এফ রহমান, তাঁর ছেলে শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

Search