বিশ্ব

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা

আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে মুসলিমদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন নিউজম ‘স্টেট হলিডেজ: ঈদ’ শীর্ষক অ্যাসেম্বলি বিল ২০১৭ (এবি ২০১৭)-এ স্বাক্ষর করার পর এ স্বীকৃতি কার্যকর হওয়ার পথে এগিয়েছে।

সান ফ্রান্সিসকোর অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি বিলটি উত্থাপন করেন। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি বিলটি উত্থাপনের পর বিভিন্ন ধাপ পেরিয়ে ৩০ আগস্ট আইনসভায় চূড়ান্তভাবে পাস হয়। ১০ সেপ্টেম্বর বিলটি গভর্নরের কাছে পাঠানো হয় এবং ২৭ সেপ্টেম্বর নিউজম এতে স্বাক্ষর করেন।

নতুন আইনে ইসলামি চান্দ্র ক্যালেন্ডারের শাওয়াল মাসের প্রথম দিনকে ঈদুল ফিতর এবং জিলহজ মাসের ১০ তারিখকে ঈদুল আজহা হিসেবে ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত করা হয়েছে। ফলে প্রতিবছর ইংরেজি ক্যালেন্ডারে ঈদের তারিখ পরিবর্তিত হলেও সরকারি আইনে নির্দিষ্ট ইসলামি তারিখের ভিত্তিতেই ছুটির স্বীকৃতি থাকবে।

আইনটির উদ্দেশ্য হিসেবে ঈদুল ফিতর ও ঈদুল আজহার সাংস্কৃতিক গুরুত্ব স্বীকার করার পাশাপাশি স্থানীয় নিয়ন্ত্রণ এবং সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রাখার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

ঈদকে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করার অর্থ ক্যালিফোর্নিয়ার সব সরকারি দপ্তর, আদালত, স্কুল, স্থানীয় প্রতিষ্ঠান ও বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে—এমন নয়।

আইনে স্থানীয় পর্যায়ে স্কুল ও কমিউনিটি কলেজকে ঈদের দিন বন্ধ রাখার সুযোগ দেওয়া হয়েছে। তবে সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মীদের সঙ্গে বিদ্যমান সমঝোতা বা স্থানীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

আদালতের ক্ষেত্রেও ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সাধারণ সরকারি ছুটির তালিকায় যুক্ত করা হলেও আইনটির সংশ্লিষ্ট বিধানে এগুলোকে বিচারিক ছুটি হিসেবে গণ্য না করার ব্যবস্থা রাখা হয়েছে।

নতুন আইনে মুসলিম শিক্ষার্থীদের ঈদের ধর্মীয় কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। ঈদুল ফিতর বা ঈদুল আজহা পালনের জন্য শিক্ষার্থীর অনুপস্থিতিকে অনুমোদিত বা ক্ষমাযোগ্য অনুপস্থিতির আওতায় আনার আইনি ভিত্তি তৈরি হয়েছে।

পাশাপাশি স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঈদের ইতিহাস ও গুরুত্ব নিয়ে শিক্ষামূলক কার্যক্রম আয়োজন করতে পারবে।

আইনে ক্যালিফোর্নিয়ার সরকারি কর্মীদের ঈদের তারিখে ছুটি বা হলিডে ক্রেডিট ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। কিছু ক্ষেত্রে কর্মীকে ঈদের দিনে ছুটির সুবিধা পেতে সংশ্লিষ্ট বিধি, কর্মচুক্তি ও দপ্তরের কার্যক্রমের প্রয়োজনীয়তা অনুসরণ করতে হবে।

এর ফলে ক্যালিফোর্নিয়ার সরকারি কাঠামোয় প্রথমবারের মতো ঈদুল ফিতর ও ঈদুল আজহার পৃথক আইনি স্বীকৃতি যুক্ত হলো। একই সঙ্গে স্কুল, কমিউনিটি কলেজ ও সরকারি কর্মীদের জন্য ধর্মীয় উৎসব পালনের সুযোগ আরও স্পষ্ট হলো।

Related News

ক্যামেরার সামনে না এসেই মুখ ‘ভাড়া’ দিয়ে আয় করছেন চীনের মানুষ

এআই প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞাপন, নাটক ও গেমে ব্যবহারের জন্য নিজেদের মুখাবয়বের লাইসেন্স দিয়ে আয় করছেন চীনের সাধারণ মানুষ। ব্যবহারের ধরনভেদে মিলছে ৫০ থেকে ১ লাখ ইউয়ান পর্যন্ত।

রূপপুরের ইউরেনিয়াম বহনকারী বিমানে আকাশসীমা না দেওয়ার বিষয়টি রাজনৈতিক নয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়টি রাজনৈতিক নয় বলে জানিয়েছে পাকিস্তান হাইকমিশন। বিষয়টিকে কারিগরি ও প্রক্রিয়াগত বলে ব্যাখ্যা করেছে তারা।

ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ ভারতের সুপ্রিম কোর্ট

ভারতে বকেয়া ট্রাফিক জরিমানা বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব বিবেচনার পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্ট। অনাদায়ি ই-চালান আদায়ে আরও কয়েকটি কঠোর ব্যবস্থার কথাও বলেছেন বিচারপতিরা।

মার্কিন নিষেধাজ্ঞার পরও ইরান থেকে ৩০টির বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট

ইরানের বিমান চলাচল খাতে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হলেও তেহরান থেকে ৩০টির বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চলছে। চীন, রাশিয়া ও পাকিস্তানের সঙ্গে বিমান যোগাযোগ সচল রয়েছে।

ইরান তেল বিক্রি করতে না পারলে অন্য দেশও পারবে না: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, ইরান তেল বিক্রি করতে না পারলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশও তেল রপ্তানি করতে পারবে না।

বাংলাদেশ ও পাকিস্তানকে নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ বন্ধ রাখছে কাতার

হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার ক্রেতাদের আগামী নভেম্বর ও ডিসেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি।

সৌদি আরবে এক সপ্তাহে ১২ হাজার ৬শ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো

সৌদি আরবে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ১২ হাজার ৬শ’র বেশি অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সহযোগীদের জন্য রয়েছে ১৫ বছরের কারাদণ্ডের বিধান।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের ওষুধে শতভাগ শুল্কছাড়ের ঘোষণা

বাংলাদেশসহ ২০টি দেশ থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ও জীবনরক্ষাকারী ওষুধে শতভাগ শুল্কছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তালিকায় রয়েছে বাংলাদেশের নাম।

Search