বিশ্ব

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

আন্তর্জাতিক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ এনে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে নয়াদিল্লি। শনিবার (৩ অক্টোবর) পুলিশের কঠোর নিষেধাজ্ঞা ও ব্যারিকেড উপেক্ষা করে রাজপথে নেমে বিক্ষোভ করেন শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি ও বেশ কয়েকজনকে আটকের ঘটনা ঘটে।

সর্বভারতীয় ছাত্র সংগঠন আইসার (AISA) আহ্বানে শনিবার দুপুর ১টা থেকে দিল্লির বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যন্তর মন্তরের দিকে এগোতে থাকেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগেই নয়াদিল্লি এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছিল এবং যন্তর মন্তর ও আশপাশে সব ধরনের জমায়েত ও মিছিলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা সামনে এগোনোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। বিক্ষোভ মিছিলে আইনজীবী কপিল সিব্বল ও প্রশান্ত ভূষণের মতো বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। পুলিশ বাধা দিয়ে বেশ কয়েকজনকে জোরপূর্বক প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।

এর আগে শুক্রবারও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আম আদমি পার্টি (আপ), কংগ্রেস ও বাম দলগুলোর নেতৃত্বে দিল্লিতে বিশাল বিক্ষোভ হয়েছিল। ওইদিন সিপিএম নেত্রী বৃন্দা কারাট, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা, সমাজকর্মী যোগেন্দ্র যাদব ও আইসা নেত্রী নেহা বোরাসহ প্রায় এক হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছিল।

আন্দোলনকারীদের মূল অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বড় ধরনের অনিয়ম করা হচ্ছে এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা চরমভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। পরিস্থিতি আরও উত্তপ্ত করে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আগামী ১০ অক্টোবর দেশজুড়ে ফের ‘দিল্লি চলো’ কর্মসূচির ডাক দিয়েছেন। নির্বাচন কমিশন ও সরকারের বিরুদ্ধে এই অসন্তোষ আগামী দিনে আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

Related News

যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি ডিজেল বাজারে ছাড়াবে ইইউর

জ্বালানির দাম কমাতে মার্কিন প্রশাসনের চাপের মুখে ৫ কোটি ব্যারেল ডিজেল বাজারে ছাড়ার বিষয়ে আলোচনা করেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো। আন্তর্জাতিক অর্থনীতি সংবাদ।

গ্রেপ্তারি পরোয়ানা ও বিক্ষোভের আশঙ্কায় বিকল্প বিমানবন্দরে নামছেন নেতানিয়াহু

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ও মেয়রের কঠোর অবস্থানের কারণে নিউইয়র্কের মূল বিমানবন্দর এড়িয়ে নিউজার্সিতে নামছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক সংবাদ।

যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি: হুথিদের

সৌদি আরবের পক্ষে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে পশ্চিম এশিয়ায় থাকা সব মার্কিন স্থাপনায় হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। আন্তর্জাতিক সংবাদ।

ইরানকে নিষেধাজ্ঞা শিথিল বা জব্দ করা অর্থ ফেরত দেওয়ার প্রস্তাব অস্বীকার ডোনাল্ড ট্রাম্পের

মধ্যপ্রাচ্য যুদ্ধ চলাকালীন ইরানকে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ করা অর্থ ফেরত দেওয়ার মার্কিন প্রস্তাবের খবর পুরোপুরি অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যে নিরাপদ থাকবে না: স্পিকার

ইরানের নিরাপত্তা ও তেল রপ্তানি নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

ট্রাম্পকে ‘বড় মিথ্যাবাদী’ আখ্যা দিল ইরানের আইআরজিসি

পারমাণবিক অস্ত্র ও জব্দ করা অর্থ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিয়ে তাকে ‘বড় মিথ্যাবাদী’ আখ্যা দিয়েছে ইরানের আইআরজিসি। আন্তর্জাতিক সংবাদ।

নন্দীগ্রামে মমতার পায়ে চোট পাওয়ার ঘটনা ‘ভুয়া’: মুখ্যমন্ত্রী

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট পাওয়ার ঘটনাকে ‘ভুয়া’ বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আন্তর্জাতিক সংবাদ।

নিউইয়র্কে মেলানিয়া ট্রাম্পের বিশেষ বৈঠকে ডা. জুবাইদা রহমান

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে মেলানিয়া ট্রাম্পের আয়োজিত বিশেষ বৈঠকে যোগ দিয়েছেন ডা. জুবাইদা রহমান। উন্মোচিত হয়েছে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগ।

Search