খুচরা বাজারে প্রতিকেজি মাল্টা ৫২০ টাকা কেন?: বাণিজ্যমন্ত্রী
বাজারে মাল্টার অস্বাভাবিক দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত এলসি খুলে ফল আমদানির নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্য পাতার বিশেষ সংবাদ।
রাজশাহী: দিল্লির শাসন বা ভয় দেখিয়ে কোনো লাভ হবে না উল্লেখ করে মিজানুর রহমান মিনু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলার মাটিতে তাদের কোনো স্থান নেই এবং তাদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।
আজ শনিবার (৩ অক্টোবর ২০২৬) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, “বাংলাদেশ আল্লাহর জমিন। দিল্লির ইশারায় যারা কাজ করছে, তারা শয়তানের দোসর। যাদের হেডকোয়ার্টার দিল্লিতে, তাদের দিল্লিতেই চলে যেতে হবে।”
বিগত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বশীলদের কঠোর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তারা ফ্যাসিস্ট সরকারের কাছে আত্মসমর্পণ করে গোপনে তাদের সুপ্রতিষ্ঠিত করেছে এবং দেশের ভেতর থেকেই মারাত্মক ক্ষতি সাধন করেছে। ১৯৯৬ সালের ষড়যন্ত্রের মতো আগামী ডিসেম্বরেও একই ধরনের নতুন চক্রান্তের পরিকল্পনা চলছে বলে দাবি করেন তিনি। এ সময় মওদুদী প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে, মুসলমানদের বিভক্ত করার জন্যই ব্রিটিশরা তাকে তৈরি করেছিল এবং তিনি ভারতের দালাল ছিলেন।
অনুষ্ঠানে আলেম-ওলামাদের কল্যাণে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে যারা বসে আছেন, তাদের অচিরেই সরিয়ে দেওয়া হবে। আগামীতে ঈদগাহ, বড় মসজিদ ও অন্যান্য ধর্মীয় অনুদানসংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আলেম-ওলামাদের হাতেই তুলে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
বাজারে মাল্টার অস্বাভাবিক দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত এলসি খুলে ফল আমদানির নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্য পাতার বিশেষ সংবাদ।
জাতিসংঘের ৮১তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের ছবি প্রকাশ। জাতীয় সংবাদ।
‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ এর উদ্বোধনী বক্তব্যে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পাতার সংবাদ।
রাজধানী ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে ২০০-র বেশি বক্তা অংশ নিচ্ছেন এবারের আয়োজনে।
ফেনী সফরে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিতরণ করলেন ফ্যামিলি ও কৃষক কার্ড।
প্রধানমন্ত্রী তারেক রহমান শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান উল্লেখ করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্যের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নির্মাণের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
