জাতীয়

বাসভবনে সোলার প্যানেল স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: শাহে আলম

ঢাকা: সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে কেবল ঘোষণাতেই সীমাবদ্ধ থাকেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। বরং নিজে তা বাস্তবায়ন করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাজধানীর গুলশানে নিজের বাসভবনের ছাদে সৌর প্যানেল বসিয়ে উৎপাদিত বিদ্যুৎ থেকে ১ হাজার ইউনিট নিজে ব্যবহার করেছেন এবং জাতীয় গ্রিডে দিয়েছেন আরও ১ হাজার ২০০ ইউনিট।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে আয়োজিত এক পর্যালোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য জানান। দেশের সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ডিডি (এলজি)-দের অংশগ্রহণে ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গত তিন দিনে প্রধানমন্ত্রী এই পরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার করে দেশবাসীর সামনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমবায় ভবনসহ দেশের সকল জাতীয় ভবনের ছাদ ব্যবহার করে নিজস্ব চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থা করা হবে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াকে লাভজনক ব্যবসা হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।

উক্ত সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।

আসন্ন দুর্গাপূজা সামনে রেখে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ইউএনওদের কঠোর সতর্ক থাকার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বশক্তি প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার কোনো অবস্থাতেই ডামি বা রাতের ভোট সমর্থন করে না। মাঠপর্যায়ের কর্মকর্তাদের দলীয় কোনো অনৈতিক চাপ দেওয়া হবে না বলেও স্পষ্ট জানান তিনি।

এ ছাড়া দরিদ্র মানুষের তাৎক্ষণিক সহায়তার জন্য প্রতিটি ইউএনও-র নিজস্ব ‘ঐচ্ছিক ফান্ড’ গঠনের ওপর জোর দিয়ে তিনি বলেন, এই তহবিলের মাধ্যমে গরিব মানুষের মাঝে তাৎক্ষণিকভাবে ২ হাজার থেকে ৫ হাজার টাকা সহায়তা দেওয়া সম্ভব হবে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন কার্ড ও খাল খননসহ সরকারের নানা উন্নয়নমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ইউএনওদের নিরলসভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

Related News

দিল্লির ভয় দেখিয়ে কোনো লাভ নেই : ভূমিমন্ত্রী

দিল্লির ইশারায় চলা ষড়যন্ত্রকারীদের বাংলার মাটিতে স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তব্য। জাতীয় সংবাদ।

খুচরা বাজারে প্রতিকেজি মাল্টা ৫২০ টাকা কেন?: বাণিজ্যমন্ত্রী

বাজারে মাল্টার অস্বাভাবিক দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত এলসি খুলে ফল আমদানির নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্য পাতার বিশেষ সংবাদ।

ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে অংশ গ্রহণের ছবি প্রকাশ করলো প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের ছবি প্রকাশ। জাতীয় সংবাদ।

সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান: তারেক রহমানের

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ এর উদ্বোধনী বক্তব্যে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পাতার সংবাদ।

ঢাকায় শুরু হলো ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬: প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে ২০০-র বেশি বক্তা অংশ নিচ্ছেন এবারের আয়োজনে।

তারেক রহমান ফেনী সফর বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প ফ্যামিলি কার্ড

ফেনী সফরে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিতরণ করলেন ফ্যামিলি ও কৃষক কার্ড।

প্রধানমন্ত্রী শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান

প্রধানমন্ত্রী তারেক রহমান শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান উল্লেখ করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

যাচাই-বাছাই ছাড়া তেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Search