জাতীয়

নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা: সব নাগরিকের জন্য নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ বাসস্থান নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নাগরিকদের জন্য শুধু একটি মাথা গোঁজার ঠাঁই নয়, বরং সেই বাসস্থানকে নিরাপদ ও টেকসই করে তোলা বর্তমান সময়ের অন্যতম বড় দাবি।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব বসতি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, টেকসই আবাসনের অর্থ কেবল একটি ঘর নয়; এর সঙ্গে নিরাপদ পানি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, উন্নত পয়েন্ট নিষ্কাশন, গণপরিবহণ ও সড়ক ব্যবস্থাপনা, মানসম্মত শিক্ষা-স্বাস্থ্য এবং পর্যাপ্ত কর্মসংস্থান সরাসরি সম্পৃক্ত। সর্বোপরি একটি মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য নিরাপদ পরিবেশ অপরিহার্য।

বাংলাদেশের মতো জনবহুল রাষ্ট্রে সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করা অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও প্রতিযোগিতামূলক বিশ্বে তা মোকাবিলা করেই সরকার এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য শহরগুলোতে অতিরিক্ত জনসংখ্যার চাপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার কেন্দ্রীভূত নগরায়ণের পরিবর্তে বিকেন্দ্রীভূত, ভারসাম্যপূর্ণ নগর ও আঞ্চলিক উন্নয়নে কাজ করছে। ঢাকার আশপাশে সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলা এবং গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বাড়িয়ে শহরাঞ্চলের ওপর চাপ কমানোর কার্যকর পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।

পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়নগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। সরকারের এই বহুমুখী পদক্ষেপ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

পরিবেশ রক্ষা ও ব্লকেভিত্তিক আবাসনকে উৎসাহিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে পার্ক, খেলার মাঠ এবং নির্ধারিত জোনে শিল্পাঞ্চল গড়ে তোলার চেষ্টা অব্যাহত রয়েছে। দেশের আবাসন সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত অংশগ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Related News

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক ও এভিয়েশন হাব করার ঘোষণা অর্থমন্ত্রীর

৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক ও এভিয়েশন হাব এবং গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনার কথা জানান।

জন্মদিনে শিশু-কিশোরদের শুভেচ্ছা পেলেন প্রধানমন্ত্রী, দিলেন ক্রীড়া সামগ্রী

জন্মদিনে বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের শুভেচ্ছা গ্রহণ ও তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গোপালগঞ্জে একসঙ্গে চার বাহিনীর প্রধান — এটাই রাষ্ট্রের বার্তা

গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি পরিদর্শনে আইজিপি, এসআরবি, বিজিবি ও আনসার প্রধানের একসঙ্গে মাঠে নামার তাৎপর্য ও আইনশৃঙ্খলা রক্ষার প্রত্যাশা নিয়ে লিখেছেন আতাউর রহমান মিন্টু।

তিন বছরের মধ্যে মহাকাশে যাবে বাংলাদেশের তৈরি স্যাটেলাইট: প্রধানমন্ত্রী

লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে আগামী তিন বছরের মধ্যে দেশীয় বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

লালমনিরহাট সদর উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ: রিজভী

ভারতে অবস্থান নিয়ে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিডিও বার্তার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ ভবনে চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Search