দিল্লিতে দীনেশ ত্রিবেদী, মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ
হঠাৎ রাতে দিল্লি গেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠক ও প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কূটনৈতিক আলোচনার খবর।
ঢাকা: আন্তর্জাতিক বাজারের বাস্তবতায় বাধ্য হয়েই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করতে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, কোথাও জ্বালানি পাওয়া যাচ্ছে না এমন অভিযোগের প্রেক্ষিতে খুচরা বাজারে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে সব জেলা প্রশাসককে কড়া নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পরিস্থিতির উন্নতি ঘটাতে কেবল সেপ্টেম্বর মাসেই ৯৮৪টি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের কথা তুলে ধরে তথ্য উপদেষ্টা জানান, বর্তমান সরকার রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে ৩০টি নতুন লোকোমোটিভ কেনার জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, “চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে যা রাষ্ট্র ও জনগণের স্বার্থ পুরোপুরি রক্ষা করবে। তবে এই সিদ্ধান্ত নিতে গিয়ে কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর স্বার্থে আঘাত লাগলেও সরকার পিছিয়ে থাকবে না। যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের আশ্বস্ত করা হবে এবং জনগণের কল্যাণের কথা মাথায় রেখেই সরকার কাজ করবে।”
দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রা কঠিন হয়ে পড়ায় সরকার ভিজিএফ (VGF) কার্ডের আওতা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, এখন থেকে ভিজিএফ কার্ডধারীদের ১৫ কেজির পরিবর্তে বাড়িয়ে ২০ কেজি করে চাল দেওয়া হবে, যা নিম্নআয় ও ভালনারেবল মানুষের কষ্ট লাঘবে সহায়তা করবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংবাদকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ওই ঘটনা অত্যন্ত দুঃখজনক। ইতিমধ্যেই ছাত্রদলের পক্ষ থেকে অভিযুক্তদের বহিষ্কার করা হয়েছে এবং এর পাশাপাশি ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে সরকার কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে তিনি স্পষ্ট করে জানান, এই প্রকল্পটি বাস্তবায়নে বর্তমান সরকার অত্যন্ত আগ্রহী। তবে অর্থায়ন কোন দেশ—বাংলাদেশ, চীন নাকি অন্য কোনো বন্ধুপ্রতিম রাষ্ট্র থেকে আসবে, সেটি একটি আলাদা আলোচনার বিষয়। এছাড়া ব্যাটারিচালিত অটোরিকশার বহুমুখী সুবিধা ও জনজীবনের স্বস্তির বিষয়টি উল্লেখ করে তিনি জানান, যান চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রণহীনভাবে চলতে পারে না, তাই শৃঙ্খলা আনতে সরকার একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করছে।