রজনীকান্তের জেলার ২’-এ বাদ গেল ১০০ মিনিটের বেশি দৃশ্য
রজনীকান্তের ‘জেলার ২’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটির প্রাথমিক দৈর্ঘ্য ছিল ৪ ঘণ্টা ২৫ মিনিট, সম্পাদনার পর তা কমিয়ে ২ ঘণ্টা ৪৫ মিনিট করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
বিনোদন: আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও।
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, পরীমনি এবং ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় তারকার শেষ আন্তর্জাতিক ম্যাচ নিয়ে নিজেদের অনুভূতি জানিয়েছেন। তাঁদের পোস্টে উঠে এসেছে মেসিকে ঘিরে দীর্ঘদিনের ভালোবাসা, স্মৃতি ও বিদায়ের আবেগ।
মেসিকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে পূর্ণিমা লিখেছেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!’

চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।
মেসির বিদায়ী ম্যাচ ঘিরে তাঁর এই প্রতিক্রিয়ায় ফুটে উঠেছে আর্জেন্টাইন তারকার প্রতি দীর্ঘদিনের ভক্তি।
মেসির বিদায়কে একটি যুগের সমাপ্তি হিসেবে দেখেছেন চিত্রনায়িকা পরীমনি। দীর্ঘ আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়… আজ একটা যুগের শেষ অধ্যায়।’
মেসির সঙ্গে নিজের ফুটবল-স্মৃতির কথাও তুলে ধরেছেন পরীমনি। আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবার দেখার মুহূর্তে বহু রাত জেগে তাঁর খেলা দেখা, গোলের পর উচ্ছ্বাস এবং হারের পর কষ্টের স্মৃতি মনে পড়ছে বলে জানান তিনি।
২০২২ বিশ্বকাপ জয়ের মুহূর্তটিও স্মরণ করেছেন পরীমনি। তাঁর ভাষায়, সেই বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দ কখনো ভুলে যাওয়ার নয়। জয়-পরাজয়ের চেয়েও বিদায়ী ম্যাচে মেসিকে নীল-সাদা জার্সিতে শেষবার দেখাটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।

অভিনেতা ইরফান সাজ্জাদ।
পরীমনি আরও লিখেছেন, ‘বিদায় নয়, লিও তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না।’
মেসির বিদায়ী ম্যাচে আবেগ প্রকাশ করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমাদের সোনালী যুগের জাদুকর, তোমার যাত্রা শেষ হলেও আমাদের স্মৃতিতে তুমি থাকবে আজীবন! শেষবারের মতো আরও একবার লিওনেল মেসি।’
বেনিনের বিপক্ষে ম্যাচটি ছিল মেসির আর্জেন্টিনা ক্যারিয়ারের ২০৮তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ। বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার হয়ে নিকোলাস ওতামেন্দি ৪৮ মিনিটে গোল করেন, এরপর ৬১ মিনিটে নিকো পাজের গোলেও অ্যাসিস্ট করেন মেসি। ৭১ মিনিটে পেনাল্টি থেকে নিজেই গোল করে দলকে ৩-০ ব্যবধানে জয় এনে দেন তিনি।
এই গোলের মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে মেসির আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২৬-এ। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে তিনি আর্জেন্টিনার সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিদায় নিলেন।
ম্যাচ শেষে মেসিকে ঘিরে মনুমেন্টাল স্টেডিয়ামে তৈরি হয় আবেগঘন পরিবেশ। সতীর্থ, প্রতিপক্ষ ও সমর্থকদের ভালোবাসায় শেষ হয় আর্জেন্টিনার জার্সিতে তাঁর দীর্ঘ পথচলা।