বিনোদন

অভিনেতা ডনের জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

বিনোদন: চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ অক্টোবর ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম আসামিপক্ষের আইনজীবীর শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী মফিজুল ইসলাম আদালতকে জানান, ১৯৯৬ সালে এই ঘটনায় প্রথমে অপমৃত্যু মামলা হয়েছিল এবং পরবর্তীতে বিভিন্ন সংস্থার তদন্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে জানানো হয়েছিল। মামলাটি ৫ বার তদন্ত হলেও অভিযোগের সপক্ষে কিছু পাওয়া যায়নি দাবি করে তিনি ডনের জামিন প্রার্থনা করেন।

অন্যদিকে, জামিনের তীব্র বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর মামলা। আসামিপক্ষের বক্তব্য অসত্য উল্লেখ করে তিনি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির জামিন নামঞ্জুরের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ডনের জামিন আবেদন সরাসরি নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৯ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেতা ডনকে গ্রেপ্তার করা হয় এবং সেদিনই তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে গত ২৭ আগস্ট আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনকভাবে মারা যান ঢাকাই সিনেমার চিরসবুজ নায়ক সালমান শাহ। দীর্ঘ তিন দশকেও তার মৃত্যু নিয়ে ‘আত্মহত্যা’ নাকি ‘হত্যা’—এই প্রশ্নের চূড়ান্ত মীমাংসা হয়নি। মৃত্যুর ২৯ বছর পর ২০২৫ সালে আদালতের নির্দেশে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম রাজধানীর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সিআইডি বর্তমানে মামলাটি তদন্ত করছে।

এই হত্যা মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন ছাড়াও সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। আগামী ৫ নভেম্বর এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য রয়েছে।

Related News

প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প, বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরীয় সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস

বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে কোরীয় ফ্যান্টাসি সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাসে মুক্তির পর থেকেই এটি রেকর্ড গড়েছে।

মায়ের কবরের পাশে সমাহিত হলেন ‘রোকযানা’র শিল্পী শেখ সাহেদ

শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত হলেন ‘রোকযানা’ গানের জনপ্রিয় শিল্পী শেখ সাহেদ। আজ বাদ আসর গোপীবাগে তাঁর জানাজা সম্পন্ন হয়।

মুসলিম ধর্ম অবমাননার অভিযোগে কারিনা কাপুরকে আইনি নোটিস

দীপাবলির অনুষ্ঠানে কোরআনের আয়াত খোদাই করা লকেট পরার ঘটনায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিস পাঠানো হয়েছে।

বছর শেষে বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী? টলিপাড়ায় তুঙ্গে গুঞ্জন

সব্যসাচীর স্টোর থেকে বের হওয়ার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। চলতি বছরের ডিসেম্বরেই কি বিয়ে করছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী?

মুম্বাইয়ে বিক্ষোভের পর শরীরে চোটের চিহ্ন দেখালেন অভিনেত্রী জেন, আটক হন ইমরান খান

মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।

কাজের প্রস্তাবে শারীরিক সম্পর্কের শর্ত, মুখ খুললেন নীতি টেলর

দক্ষিণি সিনেমায় কাজের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের শর্ত দেওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী নীতি টেলর। সাবেক প্রেমিকের হাতে নির্যাতনের অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।

‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের ঘোষণা একতা কাপুরের

‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমায় কারা অভিনয় করবেন, বিদ্যা বালান ফিরবেন কি না—এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

৩৪ বছর বয়সে মারা গেলেন ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মিটে

জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করা আরজে মিটে ৩৪ বছর বয়সে মারা গেছেন। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজ করতেন তিনি।

Search