সারাদেশ

ফকিরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন; উল্টো মিথ্যে মামলার শিকার পরিবার

ছবি : নিজস্ব প্রতিনিধি

বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা, ভাঙচুর ও নারী আহত করার ঘটনার প্রতিবাদে এবং উল্টো হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে মো. ইয়াছিন মল্লিক।
​লিখিত বক্তব্যে জানানো হয়, উপজেলার ধনপোতা (বেতাগা) গ্রামের মৃত আব্দুর রশিদ মল্লিকের পরিবার তাদের বৈধ আর এস (৪০৭) খতিয়ানভুক্ত ও হেবা দলিল মূলে প্রাপ্ত জমিতে দীর্ঘবছর ধরে শান্তিপূর্বক ভোগদখল করে আসছেন। কিন্তু গত কিছুদিন ধরে স্থানীয় মৃত আনছার আলী শেখের ছেলে মিরাজুল ইসলাম বাবু ও রবিউল ইসলাম শেখসহ প্রতিপক্ষের লোকজন অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। এ বিষয়ে স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার চেষ্টা করা হলেও তারা কোনো আইন বা সামাজিক নিয়মীতির তোয়াক্কা করেনি।
​এরই ধারাবাহিকতায় গত ২৩শে অক্টোবর শুক্রবার দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আকস্মিকভাবে বসতবাড়ি দখলের চেষ্টা চালায়। এ সময় বাড়ির নারীরা বাধা দিলে তাদের ওপর হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালপত্র লুটপাট করা হয়। এই বর্বরোচিত হামলায় মানসুরা বেগম (৪৮), আঞ্জুমা বেগম (৫০), নসিমা বেগমসহ পরিবারের ৪ জন নারী সদস্য গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
​সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, এই নৃশংস হামলার ঘটনায় আইনি সহায়তার প্রস্তুতি নিলেই প্রতিপক্ষ নিজেদের অপরাধ ঢাকতে উল্টো ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে থানায় একটি বানোয়াট ও কাল্পনিক মিথ্যা মামলা দায়ের করে। এমনকি ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এমন ব্যক্তিদেরও ওই মামলায় আসামি করা হয়েছে। এই মিথ্যা মামলার কারণে বর্তমানে পুরো পরিবার চরম হয়রানি ও গ্রেপ্তার আতঙ্কে দিন কাটাচ্ছে এবং প্রতিপক্ষের লোকজন প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে।
​সংবাদ সম্মেলন থেকে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, মিথ্যা মামলা প্রত্যাহার এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Related News

হারানো ঐতিহ্য ফেরাতে বড়দিয়ায় যাত্রাপালার তোড়জোড়: বিলুপ্তির মুখে লোকসংস্কৃতির শেকড়

নড়াইলের বড়দিয়ায় মধুমতি ও নবগঙ্গা নদীর মোহনায় ফিরছে ঐতিহ্যবাহী যাত্রাপালা। বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতি রক্ষায় বিশেষ আয়োজন।

​বাংলাদেশের সাথে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

জাপানের টোকিওতে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে জাপানি অর্থমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক। বিকল্প অর্থায়নে সহযোগিতার আহ্বান।

বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ৫ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

রিশালের আমতলার মোড়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও ট্রেড লাইসেন্স না থাকায় ৫ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন বিসিসি ম্যাজিস্ট্রেট।

বরিশালের চৌমাথা বাজারে মোবাইল কোর্টের অভিযান, ১২ হাজার টাকা জরিমানা

বরিশালের চৌমাথা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের দায়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের রহস্যজনক মৃত্যু: নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি বাবার

বাসা থেকে ডেকে নেওয়ার পর নিখোঁজ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউফের লাশ উদ্ধার। একে হত্যাকাণ্ড দাবি করে সুষ্ঠু তদন্ত চেয়েছেন তাঁর বাবা।

বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত

মো: জিয়াউদ্দিন বাবু বুধবার সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উপমা ফারিসা বেলুন উড়ানোর মাধ্যমে হাত…

বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, ৩৭ পরিবারকে ৯৭ লাখ টাকার চেক বিতরণ

বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও নিহত-আহতদের মাঝে ৯৭ লাখ টাকার চেক বিতরণ। বিআরটিএ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজন।

ক্লিনিক পরিচালকের ফাঁসির দাবিতে লালমনিরহাটে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ক্লিনিক পরিচালক ইউসুফ আলীর ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

Search