বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে।
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এই কথা বলেন। এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে এবং বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা উদ্বেগের বিষয়। ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং জীবনহানির ঝুঁকি তৈরি হতে পারে। তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, সরকার প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়। এ লক্ষ্য অর্জনে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক ও সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। এছাড়া প্রতিষ্ঠালগ্ন থেকে ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা ও জনসচেতনতা সৃষ্টিতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির নিরলস ভূমিকার প্রশংসা করেন এবং দিবসটি উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে।
আগামী ডিসেম্বরে ‘বাংলাদেশ ফেস্টিভ্যালে’ জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্রের সমন্বিত উন্নয়নের রূপরেখা রয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগ ঘরোয়া বৈঠক, অনলাইন তৎপরতা এবং ঝটিকা মিছিলের মাধ্যমে কীভাবে মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে তা নিয়ে বিস্তারিত প্রতিবেদন।
তুরস্ক সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ ও খাল খনন পরিকল্পনা এখন বাস্তবায়িত হচ্ছে।
তুরস্কের আন্তালিয়ায় COP31 সম্মেলনের সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানাল প্রসিকিউশন।
তুরস্কের আন্তালিয়ায় COP31 সম্মেলনের সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে জলবায়ু অভিযোজন ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তুরস্কের আন্তালিয়ায় COP31 সম্মেলন শেষে ইস্তাম্বুলে যাত্রাবিরতি দিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
