যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস: গ্রেপ্তার তৌকির কারাগারে
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার তৌকির ইবনে সাদেককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার আদালত।
দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা। রোববার (১৫ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত এই বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনটির শত শত আইনজীবী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে কোনো ধরনের অপকর্ম বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবেন না; সুপ্রিম কোর্টসহ সারা দেশের আইনজীবীরা যেকোনো অপতৎপরতা রুখে দিতে সদা সজাগ রয়েছেন। বিগত ১৭ বছর ধরে রাজপথে থাকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আগামীতেও আইনজীবীরা রাজপথে থাকবেন এবং যাঁরাই সন্ত্রাস, নৈরাজ্য কিংবা আইনের বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করবেন, তাঁদের কঠিন হাতে দমন করা হবে। এ সময় তিনি সারা দেশের আইনজীবী ফোরামের সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।
বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলের নেতৃত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল এবং যুগ্ম মহাসচিব গাজী তৌহিদুল ইসলামসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার তৌকির ইবনে সাদেককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার আদালত।
ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ক্যাশ ইনচার্জ রিফাতুল হককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
হযরত শাহজালাল বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকট কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৫ ডিসেম্বর।
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৮ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিস দিশার দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ ৭ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।
সাবেক বিমান বাহিনী কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউফ হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ চার দিনের রিমান্ডে।
লালমনিরহাটে চকলেট দেওয়ার লোভে শিশু ধর্ষণের মামলায় আলমগীর হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
