তাহসিফ হত্যা মামলা: সন্দিগ্ধ আসামি দীপ ৪ দিনের রিমান্ডে
সাবেক বিমান বাহিনী কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউফ হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ চার দিনের রিমান্ডে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পূর্বনির্ধারিত দিন ধার্য থাকলেও মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ ধার্য করেন। পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে দুপুর আনুমানিক দুইটার দিকে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীদের গুলিতে মারাত্মক আহত হন শরীফ ওসমান হাদি। এই ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহতের পর আদালতের নির্দেশে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা অর্থাৎ হত্যা মামলা সংযোজন করা হয়।
এর আগে চলতি বছরের ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছিলেন। তবে ডিবির দেওয়া উক্ত চার্জশিটের ওপর অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন দাখিল করেন মামলার বাদী আব্দুল্লাহ আল জাবের। শুনানি শেষে আদালত বাদীপক্ষের নারাজি আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর ও নিরপেক্ষ তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। উল্লেখ্য, চার্জশিটভুক্ত ১৭ জন আসামির মধ্যে বর্তমানে ১১ জন কারাগারে এবং ৬ জন পলাতক রয়েছেন।
সাবেক বিমান বাহিনী কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউফ হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ চার দিনের রিমান্ডে।
লালমনিরহাটে চকলেট দেওয়ার লোভে শিশু ধর্ষণের মামলায় আলমগীর হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন ঢাকার আদালত।
সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২,৩৮৫টি এবং ৬৪ জেলায় ২ লাখ ৪০ হাজার ৪৭৫টি মামলা নিষ্পত্তি করেছে আইনগত সহায়তা অধিদপ্তর।
চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশন ব্যবস্থার মাধ্যমে সাজার বদলে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১,৫৫১ জন লঘু অপরাধী।
জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফসহ ৪ জনের যুক্তিতর্ক শেষ হয়েছে। যেকোনো দিন রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইন সংবাদ।
অনলাইন জুয়া ও নানা অনিয়মের অভিযোগে হবিগঞ্জ জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মঈনুল হাসান দুলালের নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়। আইন ও আদালত সংবাদ।
ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় নিয়ে ফেসবুকে মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন দুই সুপ্রিম কোর্টের আইনজীবী।
