জাতীয়

আয়কর রিটার্ন জমার সময় বাড়লো এক মাস, সময়সীমা ৩১ ডিসেম্বর

জাতীয় রাজস্ব বোর্ড : (এনবিআর) ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়িয়েছে। রোববার (২৩ নভেম্বর) জারি করা এক বিশেষ আদেশে জানানো হয়েছে, রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বরের পরিবর্তে বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

এনবিআর-এর নির্দেশনায় বলা হয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে, তিনি সুনির্দিষ্ট যৌক্তিক কারণ দেখিয়ে লিখিতভাবে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

২০২৫-২৬ কর বছরে বেশ কিছু শ্রেণির করদাতার জন্য অনলাইনে (ই-রিটার্ন) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

যাদের জন্য অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক নয়:

  • ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা
  • শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা
  • বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা
  • মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল
  • বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক

এই শ্রেণিভুক্ত করদাতারা ছাড়াও, করদাতার অনুমোদিত প্রতিনিধিও তার পক্ষে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারবেন।

করদাতারা কোনো কাগজপত্র বা দলিলাদি আপলোড না করেই তাদের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের প্রকৃত তথ্য ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে ঘরে বসেই সহজে রিটার্ন জমা দিতে পারছেন। আয়কর পরিশোধের জন্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (যেমন: বিকাশ, নগদ) মতো ডিজিটাল মাধ্যম ব্যবহারের সুযোগ রয়েছে।

ই-রিটার্ন দাখিলকারী তাৎক্ষণিকভাবে স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্ন দাখিলের স্লিপ এবং প্রয়োজনীয় তথ্যসহ স্বয়ংক্রিয়ভাবে আয়কর সনদ প্রিন্ট করতে পারছেন।

এনবিআর জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত প্রায় ১৮ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন।

Related News

সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদ ভবন: একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে বিরোধী দলকে কেবল অন্ধ বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে বরং অত্যন্ত দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের…

কানাডা বাংলাদেশকে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায়: অজিত সিং

কানাডা বাংলাদেশকে কেবল বাণিজ্যের গন্তব্য নয়, বরং উন্নত আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে বলে জানিয়েছেন কানাডার হাইকমিশনার অজিত সিং। জাতীয় সংবাদ।

রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা বন্ধের আহ্বান টিআইবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক দলগুলোর প্রশ্রয় ও সহিংসতার পৃষ্ঠপোষকতা বন্ধের জোরালো আহ্বান জানিয়েছে টিআইবি। জাতীয় সংবাদ।

পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে মাস্টারপ্ল্যানপ্রণয়ন করা হচ্ছে: প্রধানমন্ত্রী

বিশ্ব বসতি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, টেকসই নগর গড়ার লক্ষ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। জাতীয় সংবাদ।

শেখ হাসিনাকে প্রত্যর্পণে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে: শামা ওবায়েদ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

১০টি এয়ারবাস কিনতে আগামী বুধবার চুক্তি সই করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

বহর সম্প্রসারণের অংশ হিসেবে ১০টি এয়ারবাস কিনতে আগামী বুধবার ঢাকার র‍্যাডিসন হোটেলে চুক্তি সই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। জাতীয় ও এভিয়েশন সংবাদ।

বাংলাদেশে আঞ্চলিক অফিস স্থাপনের প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করছে মেটা: শামা ওবায়েদ

সিলিকন ভ্যালি সফরে মেটার সঙ্গে বৈঠকে বাংলাদেশে সরাসরি কার্যালয় স্থাপনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি মেটা ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।জাতীয় সংবাদ।

শাহজালালে জমজমের পানি নিয়ে তুলকালামের নেপথ্যে বিমানের মদিনা স্টেশনের গাফিলতি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমরাহ যাত্রীদের জমজমের পানি নিয়ে উত্তেজনার নেপথ্যে রয়েছে বিমানের মদিনা স্টেশনের গাফিলতি ও অব্যবস্থাপনা।

Search