সারের সংকটে সড়কে কৃষক, ডিলারের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রির অভিযোগ
লালমনিরহাটে সারের তীব্র সংকটে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। হাতীবান্ধায় ডিলারদের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রির গুরুতর অভিযোগ।
লালমনিরহাট জেলা প্রতিনিধি ।। মোঃ হারুন অর রশীদ
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান OPERATION NARCOTICS STRIKE অভিযানের অংশ হিসেবে মোগলহাট এবং গোড়কমন্ডল বিওপির দুটি বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব পরিকল্পিতভাবে আকস্মিক চেক পোস্ট স্থাপন করে ২৫ অক্টোবর ২০২৬ তারিখ রাত ০৮:১০ ঘটিকায় মোগলহাট বিওপির আওতাধীন পূর্ব দিঘলটারী (থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিজিবির টহলদল একজন সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করে। এ সময় শ্রী শ্যামল কুমার (৪৫) পিতা: মৃত- শ্রী নিরঞ্জন গ্রাম-বেগুনিয়া, পোস্ট-তামালতলা, থানা-বাগাতিপাড়া, জেলা-নাটোর এর শরীরে ফিটিং অবস্থায় ১.৫ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।
এছাড়াও, একই রাত ০২:১০ ঘটিকায় গোড়কমন্ডল বিওপির আওতাধীন গোড়কমন্ডল কৃষ্ণ আনন্দ বকশি (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থান হতে ভারতীয় গাঁজা ১৩ কেজি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫০,৭৫০/- (পঞ্চাশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা। উল্লেখিত ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্ট অন্যান্য চোরাকারবারিদের তথ্য সংগ্রহপূর্বক মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,
“দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাসমূহে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
লালমনিরহাটে সারের তীব্র সংকটে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। হাতীবান্ধায় ডিলারদের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রির গুরুতর অভিযোগ।
লালমনিরহাটে চকলেট দেওয়ার লোভে শিশু ধর্ষণের মামলায় আলমগীর হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, কেউ তাঁর লাশ দাফনে সরাসরি বাধা প্রদান করেনি। দাফনের জন্য খোঁড়া কবর নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে, তা নিয়েও স্থানীয়দের মধ্যে মতভেদ রয়েছে।
পল্লী সঞ্চয় ব্যাংক ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত লভ্যাংশের ৬০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে চেক হস্তান্তর।
বরিশালের বটতলায় পুলিশ ফাঁড়ির কাছে মাদক তল্লাশির নামে মাছ ব্যবসায়ীর ৩০ হাজার টাকা ছিনতাই
বাগেরহাটে কমিউনিটি পুলিশিং সমাবেশে আইজিপি আলী হোসেন ফকির বলেন, পুলিশকে শক্তিশালী না করলে সমাজে দিনে-রাতে স্বাচ্ছন্দে চলাফেরা করা অসম্ভব।
বাগেরহাটের চুলকাটিতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে ইজিবাইক, চালক আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে ভর্তি। বাস জব্দ করেছে পুলিশ।
আইকমের আচরণবিধি মেনে ঐতিহ্য সংরক্ষণের আহ্বান ইউনেস্কো প্রতিনিধির। জাতীয় জাদুঘর ও হেরিটেজ ফাউন্ডেশনের যৌথ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
