১৫ বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ০১ জন আটক
লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ শ্রী শ্যামল কুমার নামে এক ব্যক্তি আটক। মোগলহাট ও গোড়কমন্ডল বিওপির পৃথক অভিযান।
লালমনিরহাট জেলা প্রতিনিধি।।মোঃ হারুন অর রশীদ
সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। এ সময় ডিলারদের সার কালোবাজারে বিক্রির অভিযোগ তোলেন তাঁরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে অবরোধের ফলে সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সৃষ্টি হয় যানজট। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়।
খবর পেয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপন মিত্র ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ সময় কৃষকদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে বলেন, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সার আছে। যাদের সার কার্ড রয়েছে, তারা সবাই সার পাবেন। দুশ্চিন্তার কোনো কারণ নেই। কৃষকরা আমাদের কথা শুনেছেন এবং তাদের
কার্ড জমা দিয়েছেন। কার্ডের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে সার বিতরণ নিশ্চিত করা হবে।
তবে স্থানীয় কৃষকরা অভিযোগ করে জানান, সংশ্লিষ্ট সার ডিলারের বাড়ি বগুড়ায় হওয়ায় স্থানীয় ‘জাদু মেম্বার’ ও ‘ভুট্টু’ নামের দুই ব্যক্তি সার বিতরণের মূল দায়িত্বে রয়েছেন। তাদের নেতৃত্বে উপজেলায় একটি প্রভাবশালী সার সিন্ডিকেট গড়ে উঠেছে। অভিযোগ রয়েছে, রাতের আঁধারে এই সিন্ডিকেট নিজেদের পছন্দের মানুষদের ১০-১২ বস্তা করে সার দেয়, সার নির্দিষ্ট এলাকার বাইরে বিক্রি করা হয়। অন্যদিকে সাধারণ কৃষকরা দিনের পর দিন ঘুরেও প্রয়োজনীয় সারের দেখা পাচ্ছেন না। সারের চরম সংকটে বাধ্য হয়ে কৃষকরা মহাসড়কে নেমেছেন।
পাটিকাপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কৃষক একরামুল বলেন, যে সময়ে সারের প্রয়োজন, সেই সময়ে যদি সার না পাই, তাহলে কীভাবে আবাদ করব? পরিবার নিয়ে কীভাবে বাঁচব? প্রয়োজনে খোলাবাজারে ১০০ থেকে ২০০ টাকা বেশি দিয়েও সার কিনতে রাজি আছি।
লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ শ্রী শ্যামল কুমার নামে এক ব্যক্তি আটক। মোগলহাট ও গোড়কমন্ডল বিওপির পৃথক অভিযান।
লালমনিরহাটে চকলেট দেওয়ার লোভে শিশু ধর্ষণের মামলায় আলমগীর হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, কেউ তাঁর লাশ দাফনে সরাসরি বাধা প্রদান করেনি। দাফনের জন্য খোঁড়া কবর নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে, তা নিয়েও স্থানীয়দের মধ্যে মতভেদ রয়েছে।
পল্লী সঞ্চয় ব্যাংক ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত লভ্যাংশের ৬০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে চেক হস্তান্তর।
বরিশালের বটতলায় পুলিশ ফাঁড়ির কাছে মাদক তল্লাশির নামে মাছ ব্যবসায়ীর ৩০ হাজার টাকা ছিনতাই
বাগেরহাটে কমিউনিটি পুলিশিং সমাবেশে আইজিপি আলী হোসেন ফকির বলেন, পুলিশকে শক্তিশালী না করলে সমাজে দিনে-রাতে স্বাচ্ছন্দে চলাফেরা করা অসম্ভব।
বাগেরহাটের চুলকাটিতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে ইজিবাইক, চালক আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে ভর্তি। বাস জব্দ করেছে পুলিশ।
আইকমের আচরণবিধি মেনে ঐতিহ্য সংরক্ষণের আহ্বান ইউনেস্কো প্রতিনিধির। জাতীয় জাদুঘর ও হেরিটেজ ফাউন্ডেশনের যৌথ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
