সারাদেশ

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের রহস্যজনক মৃত্যু: নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি বাবার

বাসা থেকে বন্ধুর ডাকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর নদী থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউফের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করে সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ছেলে হত্যার উপযুক্ত ন্যায়বিচার দাবি করেছেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম হেলাল। গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই দাবি জানান।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যার পর এক বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে গেলে তাহসিফ তাঁর সঙ্গে ঘর থেকে বের হন এবং এরপর থেকেই তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি এবং সংশ্লিষ্ট থানায় জিডি ও যোগাযোগ করা হয়। এর পরদিন ২৮ অক্টোবর সন্ধ্যার আগে উত্তরখান থানা পুলিশ পরিবারকে জানায় যে একটি নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উত্তরখানের যে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে তাহসিফের যাতায়াত ছিল না দাবি করে তাঁর বাবা এটিকে কোনো সাধারণ দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ প্রকাশ করেছেন।

নিহত তাহসিফ বাংলাদেশ বিমানবাহিনীর লং কোর্সের একজন কমিশনড অফিসার হিসেবে ফ্লাইট লেফটেন্যান্ট পদে দায়িত্ব পালন শেষে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বিভাগীয় সিদ্ধান্তে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), নেত্র নিউজ এবং ভার্গো গ্রুপের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করেন। সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে কিছুদিন বিশ্রামে থাকার পর তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন। অত্যন্ত সৎ, বিনয়ী ও পরোপকারী এই তরুণের আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে পরিবারসহ চারদিকে শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং আজ আসরের নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Related News

বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত

মো: জিয়াউদ্দিন বাবু বুধবার সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উপমা ফারিসা বেলুন উড়ানোর মাধ্যমে হাত…

বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, ৩৭ পরিবারকে ৯৭ লাখ টাকার চেক বিতরণ

বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও নিহত-আহতদের মাঝে ৯৭ লাখ টাকার চেক বিতরণ। বিআরটিএ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজন।

ক্লিনিক পরিচালকের ফাঁসির দাবিতে লালমনিরহাটে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ক্লিনিক পরিচালক ইউসুফ আলীর ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সারের সংকটে সড়কে কৃষক, ডিলারের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রির অভিযোগ

লালমনিরহাটে সারের তীব্র সংকটে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। হাতীবান্ধায় ডিলারদের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রির গুরুতর অভিযোগ।

১৫ বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ০১ জন আটক

লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ শ্রী শ্যামল কুমার নামে এক ব্যক্তি আটক। মোগলহাট ও গোড়কমন্ডল বিওপির পৃথক অভিযান।

লালমনিরহাটে চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ : যুবকের যাবজ্জীবন।

লালমনিরহাটে চকলেট দেওয়ার লোভে শিশু ধর্ষণের মামলায় আলমগীর হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু — দাফনে বাধা নয়, গার্ড অব অনার নিয়ে বিতর্ক

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, কেউ তাঁর লাশ দাফনে সরাসরি বাধা প্রদান করেনি। দাফনের জন্য খোঁড়া কবর নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে, তা নিয়েও স্থানীয়দের মধ্যে মতভেদ রয়েছে।

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশ সরকারি কোষাগারে জমা

পল্লী সঞ্চয় ব্যাংক ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত লভ্যাংশের ৬০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে চেক হস্তান্তর।

Search