বিনোদন

রাস্তার হয়রানি ও অনলাইন হেনস্তার মধ্যে কোনো পার্থক্য নেই: কুরেশি

বিনোদন :  বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি সোশ্যাল মিডিয়ায় নারীদের প্রতি ক্রমবর্ধমান হয়রানি এবং অশ্লীল মন্তব্যের বিষয়ে মুখ খুলেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেন, বাস্তবজীবন ও অনলাইনের হেনস্তার মধ্যে কোনো পার্থক্য নেই এবং অনলাইন অপরাধীদের কঠোর শাস্তি হওয়া উচিত।

হুমা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে প্রায়ই অশালীন মন্তব্য ও অনুরোধের মুখে পড়তে হয়। অভিনেত্রীর ভাষায়,

“অনলাইনে অনেকেই বলে—বিকিনিতে ছবি দাও। এগুলো নোংরা এবং দুঃখজনক।”

রাস্তার হয়রানির মতোই শাস্তি চাই: হুমা কুরেশি মনে করেন, অনলাইনে অশ্লীল ছবি পাঠানো বা অশালীন মন্তব্য করাকে ছোট করে দেখার সুযোগ নেই। তিনি বলেন,

“যদি কেউ আমাকে অশ্লীল বার্তা পাঠায় বা পোস্টে বাজে মন্তব্য করে, তবে সেই অপরাধের শাস্তি রাস্তার হয়রানির মতোই হওয়া উচিত। কোনো পার্থক্য হওয়া উচিত নয়।”

অভিনেত্রী আরও যোগ করেন, “পুরুষদের উচিত নারীর পোশাক, মেকআপ, জীবনধারা কিংবা ওজন নিয়ে মন্তব্য করা বন্ধ করা।”

২০১২ সালে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ দিয়ে আলোচনায় আসেন হুমা কুরেশি। ‘মহারানি’ ও ‘জলি এলএলবি’ সিরিজের মতো জনপ্রিয় প্রজেক্টে অভিনয় করেছেন তিনি। সামনে তাঁকে যশের সঙ্গে ‘টক্সিক’ ছবিতে দেখা যাবে।

তবে সম্প্রতি মুক্তি পাওয়া ‘জলি এলএলবি ৩’–এ তাঁর উপস্থিতি তুলনামূলক কম হওয়ায় সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েন তিনি। এ প্রসঙ্গে হুমা জানান, অনেক সময় তাঁর গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোই বাদ যায়, যদিও এসব বিষয়ে তাঁর কোনো নিয়ন্ত্রণ থাকে না।

Related News

মুম্বাইয়ে বিক্ষোভের পর শরীরে চোটের চিহ্ন দেখালেন অভিনেত্রী জেন, আটক হন ইমরান খান

মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।

কাজের প্রস্তাবে শারীরিক সম্পর্কের শর্ত, মুখ খুললেন নীতি টেলর

দক্ষিণি সিনেমায় কাজের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের শর্ত দেওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী নীতি টেলর। সাবেক প্রেমিকের হাতে নির্যাতনের অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।

‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের ঘোষণা একতা কাপুরের

‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমায় কারা অভিনয় করবেন, বিদ্যা বালান ফিরবেন কি না—এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

৩৪ বছর বয়সে মারা গেলেন ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মিটে

জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করা আরজে মিটে ৩৪ বছর বয়সে মারা গেছেন। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজ করতেন তিনি।

আড়াই কোটি রুপির সিনেমার আয় ৫৯ কোটি, বক্স অফিসে চমক ‘প্রেমাদা ওরালি’র

মাত্র আড়াই কোটি রুপি বাজেটে নির্মিত কন্নড় সিনেমা ‘প্রেমাদা ওরালি’ মুক্তির ১৮ দিনে ভারতে প্রায় ৫৯ কোটি রুপি নেট আয় করেছে। ব্যতিক্রমী প্রচার ও দর্শকের ইতিবাচক সাড়া সিনেমাটির সাফল্যে ভূমিকা রেখেছে।

‘গেম অব থ্রোনস’, বডি ডাবল ও হলিউডের ক্ষমতার রাজনীতি

ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পেতে অস্বস্তিকর পরিস্থিতি মেনে নেওয়া, ‘গেম অব থ্রোনস’-এ বডি ডাবল ব্যবহারের সিদ্ধান্ত এবং হলিউডের ক্ষমতার রাজনীতি নিয়ে কথা বলেছেন লিনা হেডি।

দীর্ঘ ৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু, কাজ করছেন হংসল মেহতার ওটিটি সিরিজে

দীর্ঘ ছয় বছর পর ওটিটি সিরিজের মাধ্যমে অভিনয়ে ফিরছেন বলিউড তারকা বিপাশা বসু। হংসল মেহতা পরিচালিত প্রাইম ভিডিওর এই সিরিজে আছেন সানি কৌশলও। বিনোদন সংবাদ।

কাস্টিং কাউচ ও সাবেক প্রেমিকের নির্যাতন নিয়ে মুখ খুললেন নীতি টেলর

ক্যারিয়ারের শুরুর দিকে কাস্টিং কাউচের শিকার হওয়া এবং সাবেক প্রেমিকের হাতে শারীরিক নির্যাতনের অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী নীতি টেলর।

Search