আইন আদালত

সালমান শাহ হত্যা মামলা: সামীরাসহ ১১ জনের প্রতিবেদন দাখিলের নতুন দিন ৮ ডিসেম্বর

ছবি: সংগৃহীত

প্রয়াত চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে দায়ের করা আলোচিত হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। নির্ধারিত দিনে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা প্রতিবেদন দাখিলের জন্য এই নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে গত বছরের ২১ অক্টোবর চিত্রনায়ক সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে রাজধানীর রমনা থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় এই হত্যা মামলাটি দায়ের করেছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর প্রথমে রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে দীর্ঘ আইনি লড়াই ও বাদীর রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক অপমৃত্যু মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় পরদিনই রমনা থানায় মামলাটি রুজু করা হয়। মামলার আসামিরা হলেন— সালমানশাহের স্ত্রী সামীরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদসহ অজ্ঞাতনামা আরও অনেকে।

মামলার বাদী অভিযোগে উল্লেখ করেছেন, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মা নিলুফার জামান চৌধুরী (নীলা চৌধুরী), বাবা কমর উদ্দীন আহমদ চৌধুরী এবং ছোট ভাই নিউ ইস্কাটনের বাসায় গিয়ে ছেলেকে নিথর অবস্থায় দেখতে পান এবং হাসপাতালে নেওয়ার পথে তাঁর গলায় দড়ির দাগ ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন দেখতে পান। সালমানের বাবা মৃত্যুর পূর্বে মামলাটি হত্যা হিসেবে গ্রহণের আবেদন করেছিলেন, যা পরবর্তীতে তার মামা পরিচালনা করছেন। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তদের মধ্যে কেউ মারা গিয়ে থাকলে প্রমাণ সাপেক্ষে তাঁরা আইনি প্রক্রিয়া অনুযায়ী মামলা থেকে অব্যাহতি পাবেন।

Related News

তাহসিফ হত্যা মামলা: আসামি জেরিকা ফের তিন দিনের রিমান্ডে

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিস দিশার দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৭ ডিসেম্বর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ ৭ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

তাহসিফ হত্যা মামলা: সন্দিগ্ধ আসামি দীপ ৪ দিনের রিমান্ডে

সাবেক বিমান বাহিনী কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউফ হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ চার দিনের রিমান্ডে।

লালমনিরহাটে চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ : যুবকের যাবজ্জীবন।

লালমনিরহাটে চকলেট দেওয়ার লোভে শিশু ধর্ষণের মামলায় আলমগীর হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন ঢাকার আদালত।

সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে ২,৩৮৫ মামলা নিষ্পত্তি

সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২,৩৮৫টি এবং ৬৪ জেলায় ২ লাখ ৪০ হাজার ৪৭৫টি মামলা নিষ্পত্তি করেছে আইনগত সহায়তা অধিদপ্তর।

সাজার বদলে প্রবেশন: চট্টগ্রামে স্বাভাবিক জীবনে ফিরলেন ১৫৫১ অপরাধী

চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশন ব্যবস্থার মাধ্যমে সাজার বদলে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১,৫৫১ জন লঘু অপরাধী।

মাহবুবউল আলম হানিফসহ ৪ জনের মামলার যুক্তিতর্ক শেষ, যেকোনো দিন রায়

জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফসহ ৪ জনের যুক্তিতর্ক শেষ হয়েছে। যেকোনো দিন রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইন সংবাদ।

Search