দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান
মৌলভীবাজারে অসচ্ছল ও মেধাবী ১২৫ জন শিক্ষার্থীর মাঝে ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন দ্য অপটিমিস্ট।
লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান OPERATION NARCOTICS STRIKE অভিযানের অংশ হিসেবে বালারহাট বিওপি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা জব্দ করেছে।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব পরিকল্পিতভাবে আকস্মিক চেক পোস্ট স্থাপন করে ০৫ নভেম্বর ২০২৬ তারিখ রাত ০৮:১০ ঘটিকায় বালারহাট বিওপির আওতাধীন চওড়াটারী (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এবং বিজিবি টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ভারতীয় গাঁজা ১৩.৫ কেজি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪৭,২৫০/- (সাতচল্লিশ হাজার দুইশত পঞ্চাশ) টাকা। এছাড়াও, সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাসমূহে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
মৌলভীবাজারে অসচ্ছল ও মেধাবী ১২৫ জন শিক্ষার্থীর মাঝে ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন দ্য অপটিমিস্ট।
বাগেরহাটের কাটাখালিতে পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনে বর্তমান সরকার সুস্পষ্ট ও বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট সফরকে স্বাগত জানিয়ে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে কাউনিয়া এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ প্রশান্ত দাস গ্রেপ্তার।
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট ও খুলনা সফর উপলক্ষে মহাসড়কে উচ্ছেদ অভিযান ও সড়ক সংস্কার শুরু করেছে সওজ।
বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নতুন নির্বাহী কমিটি গঠিত। এতে চেয়ারম্যান ফরিদ চিশতি ও মহাসচিব কে এম মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত।
বাগেরহাটের ফকিরহাটে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, বাড়ি ভাঙচুর ও নারী আহতের ঘটনায় সংবাদ সম্মেলন। হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি।
