জাতীয়

কপ৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এই সফরে তিনি উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে আগামী ১২ নভেম্বর তিনি বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের এই প্রস্তুতি ও বিভিন্ন কর্মসূচির দিক তুলে ধরেন।

সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রী জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু-সহনশীল টেকসই উন্নয়নের বিষয়ে বাংলাদেশের সুদৃঢ় অবস্থান তুলে ধরবেন। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হওয়া সত্ত্বেও দেশটি অন্যতম প্রধান ভুক্তভোগী ও ঝুঁকিপূর্ণ রাষ্ট্র হওয়ায় আন্তর্জাতিক ফোরামে ন্যায়বিচার ও অর্থায়ন নিশ্চিত করাই ঢাকার প্রধান অগ্রাধিকার। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিনিধি দল উপস্থিত থাকবেন।

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি দ্বিপাক্ষিক কূটনীতি জোরদারে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের আয়োজন করা হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে বাণিজ্য, বিনিয়োগ ও জলবায়ু সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, বিশ্ব দরবারে পরিবেশবান্ধব পণ্যের সম্ভাবনা ফুটিয়ে তুলতে সম্মেলনের ‘গ্রিন জোন’-এ একটি ‘পাট প্যাভিলিয়ন’ স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এই সফরে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও প্রচার সংক্রান্ত একটি যৌথ ঘোষণা স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় ১২ ও ১৩ নভেম্বর ‘ব্লু জোন’-এ জলবায়ু পরিবর্তনের ফলে নারীদের লিঙ্গভিত্তিক ঝুঁকি এবং পচনশীল পাটজাত পণ্যের বৈশ্বিক ব্যবহার বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দুটি গুরুত্বপূর্ণ সাইড ইভেন্টের আয়োজন করবে। সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ কে এম শহীদুল করিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Related News

দেশে ফিরতে দিল্লিতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন।

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে পলিটিক্যাল স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহতদের সব ধরনের সহায়তার নির্দেশ।

তথ্য ও পরিসংখ্যান একটি সরকারের ব্যালেন্স শিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ -অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬-এর সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তথ্যের সঠিকতার ওপর ভিত্তি করেই আগামী দিনের নীতি তৈরি করা হবে।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বিস্তার করতে বিদ্যুৎ, গ্যাস ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার -মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মোংলায় চীনা বিনিয়োগ বাড়াতে এবং শিল্পকারখানা স্থাপনে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে – কাটাখালি পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটের কাটাখালিতে পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনে বর্তমান সরকার সুস্পষ্ট ও বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করেছে।

Search