প্রাথমিক বৃত্তি পরীক্ষার সফটওয়্যার ব্যবহারে কর্মকর্তাদের প্রশিক্ষণ ১০ নভেম্বর
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর সফটওয়্যার ব্যবহারের ওপর বিভিন্ন জেলার শিক্ষা কর্মকর্তাদের নিয়ে আগামী ১০ নভেম্বর বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজগুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন। রোববার (৮ নভেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, ইতিপূর্বে প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর পরীক্ষার দিন নির্ধারণ করা হলেও কিছু অনিবার্য কারণে তা পরিবর্তন করা হয়েছে এবং সব দিক বিবেচনা করে এখন ১৮ ডিসেম্বর চূড়ান্ত করা হয়েছে। খুব দ্রুতই এসংক্রান্ত আনুষ্ঠানিক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে তিনি জানান।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। তবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষার যে বিশেষ আয়োজন করা হচ্ছে, সে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আসন্ন মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন কি না—এ বিষয়ে এখনো অধিদপ্তর থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং মন্ত্রণালয়ই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। উল্লেখ্য, গত বছর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর আসন পুনর্বিন্যাস করেছিল, যার ফলে বর্তমানে সরকারি ও বেসরকারি উভয় খাতেই আসন সংখ্যায় কিছু পরিবর্তন এসেছে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর সফটওয়্যার ব্যবহারের ওপর বিভিন্ন জেলার শিক্ষা কর্মকর্তাদের নিয়ে আগামী ১০ নভেম্বর বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কমার্স সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু ৫ নভেম্বর।
প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে মোট ৪০,০৮৪ জন পরীক্ষার্থী।
এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। সচিবালয়ে ফল প্রকাশকালে জানান শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।
সুপারিশ পাওয়ার পরও ১ হাজার ৪৭১ জন প্রার্থী সরকারি প্রাথমিকে যোগ দেননি। শিক্ষক সংকট কাটাতে দ্রুত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষা সংবাদ।
মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রথম শিক্ষার্থী শেখ শামসুজ্জামানের অভিভাবক শিক্ষক দিবসে শিক্ষকদের উদ্দেশ্যে আবেগঘন চিঠি লিখেছেন।
শিশুদের ওপর চাপ ও কোচিং বাণিজ্য এড়াতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।
মতলব উত্তরের আবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান।
