১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা।
সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী জানান, গত ৭ নভেম্বর সৌদি আরবের মাটিতে সংঘটিত ওই সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত এবং অপর ছয়জন আহত হওয়ার সংবাদে তিনি গভীরভাবে মর্মাহত ও শোকাহত হয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর পাঠানো ওই শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহত প্রবাসী শ্রমিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর দরবারে মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দুর্ঘটনায় আহতদের দ্রুত ও সুচিকিৎসা নিশ্চিত করে পূর্ণ সুস্থতা কামনা করে তিনি বলেন, প্রবাসীদের এই সংকটের মুহূর্তে বাংলাদেশ সরকার সবসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে মৃতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের চিকিৎসাসহ সব ধরনের প্রয়োজনীয় consular সহযোগিতা প্রদান নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা।
জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬-এর সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তথ্যের সঠিকতার ওপর ভিত্তি করেই আগামী দিনের নীতি তৈরি করা হবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মোংলায় চীনা বিনিয়োগ বাড়াতে এবং শিল্পকারখানা স্থাপনে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাগেরহাটের কাটাখালিতে পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনে বর্তমান সরকার সুস্পষ্ট ও বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করেছে।
মোংলায় ৪,০৬৮ কোটি টাকার আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ঘোষণা।
মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে ৪ হাজার ৬৮ কোটি টাকার আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেকরহমান ।
তরুণ প্রজন্ম ও যুবশক্তিকে ধ্বংস করতে অতীতে গভীর নীলনকশা বাস্তবায়ন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী।
