জাতীয়

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ব্যতিরেকে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে এবং আগামী ১৮ নভেম্বর এই অধিবেশন সমাপ্ত হবে; তবে প্রয়োজন সাপেক্ষে অধিবেশনের কার্যদিবস ও সময় পরিবর্তন করার পূর্ণ ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চলতি চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল এবং গত তৃতীয় অধিবেশনের পর জারিকৃত তিনটি অধ্যাদেশ—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে। এছাড়া এ অধিবেশনে মন্ত্রীদের উদ্দেশে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন ছাড়াও মনোযোগ আকর্ষণের ৯২টি এবং সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো জাতীয় সংসদ চত্বরকে আনুষ্ঠানিকভাবে ‘ধুমপানমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণার প্রস্তাব উত্থাপন করলে উপস্থিত সকলে তা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন ও গ্রহণ করেন।

বৈঠক চলাকালীন সংসদ চত্বরে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতির বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চাইলে সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান যে, সৌরবিদ্যুৎ থেকে প্রায় সাত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যেখানে অধিবেশন চলাকালে সংসদের নিজস্ব বিদ্যুতের চাহিদা থাকে প্রায় ছয় মেগাওয়াট। ফলে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পাশাপাশি বিদ্যুৎ সংরক্ষাগারের (স্টোরেজ) যথাযথ সুবিধা রাখার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এছাড়া সাউন্ড সিস্টেমের আধুনিকায়ন, ই-পার্লামেন্ট কার্যক্রমের অগ্রগতি এবং শূন্য পদে জনবল নিয়োগের বিষয় নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, মন্ত্রী ও সংসদ সদস্যবৃন্দ এবং সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Related News

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহতদের সব ধরনের সহায়তার নির্দেশ।

তথ্য ও পরিসংখ্যান একটি সরকারের ব্যালেন্স শিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ -অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬-এর সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তথ্যের সঠিকতার ওপর ভিত্তি করেই আগামী দিনের নীতি তৈরি করা হবে।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বিস্তার করতে বিদ্যুৎ, গ্যাস ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার -মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মোংলায় চীনা বিনিয়োগ বাড়াতে এবং শিল্পকারখানা স্থাপনে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে – কাটাখালি পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটের কাটাখালিতে পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনে বর্তমান সরকার সুস্পষ্ট ও বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করেছে।

মোংলা বন্দর দক্ষিণ-পশ্চিমের নতুন অর্থনৈতিক হাব হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

মোংলায় ৪,০৬৮ কোটি টাকার আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ঘোষণা।

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে ৪ হাজার ৬৮ কোটি টাকার আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেকরহমান ।

‎যুবশক্তিকে ধ্বংস করতে একটি নীলনকশা তৈরি হয়েছিল—ত্রাণমন্ত্রী

তরুণ প্রজন্ম ও যুবশক্তিকে ধ্বংস করতে অতীতে গভীর নীলনকশা বাস্তবায়ন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী।

Search