সম্পাদকীয়

এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, COP31-এ যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তালিয়া থেকে: রোটারিয়ান এম নাজমুল হাসান

তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় চলমান জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (COP31)-এ যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ আন্তালিয়ার পথে রয়েছেন।

বর্তমানে আন্তালিয়ায় অবস্থানরত আমাদের প্রতিনিধি জানিয়েছেন, সম্মেলনের মূল ভেন্যু আন্তালিয়া এক্সপো সেন্টারে গতকাল ৯ নভেম্বর COP31-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে, যা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এবার প্রথমবার তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ১০ নভেম্বর সকাল সাড়ে ৭টায় Turkish Airlines-এর ফ্লাইটে ঢাকা থেকে রওনা দিয়েছেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

তিনি ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য World Leaders Climate Action Summit-এ অংশ নেবেন এবং ১২ নভেম্বর প্লেনারি অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন।
সফরের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের জোরালো সম্ভাবনা রয়েছে বলে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী আন্তালিয়া থেকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ এবারের সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে অনুদান-ভিত্তিক জলবায়ু অর্থায়ন ও ক্ষতিপূরণ তহবিলের দাবি জোরালোভাবে তুলে ধরবে।

রোটারিয়ান এম নাজমুল হাসান
আন্তালিয়া, তুরস্ক

Related News

আন্তালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলন শুরু, কাল যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কে শুরু হয়েছে জাতিসংঘের COP31 জলবায়ু সম্মেলন। আগামীকাল আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

COP31 জলবায়ু সম্মেলন কভার করতে তুরস্কের আন্তালিয়া যাচ্ছেন রোটারিয়ান এম নাজমুল হাসান

জাতিসংঘের COP31 জলবায়ু সম্মেলন কভার করতে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন কলামিস্ট রোটারিয়ান এম নাজমুল হাসান।

ঐক্যই আমাদের অস্তিত্বের রক্ষাকবচ: ৭ নভেম্বরের চেতনায় নতুন বাংলাদেশ |রোটারিয়ান এম নাজমুল হাসান।

৫১তম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার প্রত্যয় নিয়ে রোটারিয়ান এম নাজমুল হাসানের বিশেষ নিবন্ধ।

রক্তাক্ত ৭ নভেম্বর: নায়ক, খলনায়ক ও ইতিহাস| রোটারিয়ান এম নাজমুল হাসান

৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি, সিপাহী-জনতার বিপ্লব এবং শহীদ জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে রোটারিয়ান এম নাজমুল হাসানের বিশেষ নিবন্ধ।

কপ৩১ কভার করতে তুরস্ক যাচ্ছেন বিশিষ্ট কলামিস্ট রোটারিয়ান এম নাজমুল হাসান

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম আমেরিকানদের ঐতিহাসিক বিজয় এবং প্রথম মুসলিম সিনেটর হিসেবে আব্দুল এল-সায়েদের নির্বাচিত হওয়া নিয়ে বিশেষ কলাম।

ইতিহাস গড়লেন মুসলিম আমেরিকানরা: অভিনন্দন সিনেটর আব্দুল এল-সায়েদকে |রোটারিয়ান এম নাজমুল হাসান

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম আমেরিকানদের ঐতিহাসিক বিজয় এবং প্রথম মুসলিম সিনেটর হিসেবে আব্দুল এল-সায়েদের নির্বাচিত হওয়া নিয়ে বিশেষ কলাম।

তৃণমূল জাগলেই গণতন্ত্র জাগে – ইউপি নির্বাচনের প্রস্তুতি | রোটারিয়ান এম নাজমুল হাসান

ইউনিয়ন পরিষদ নির্বাচন ও তৃণমূলের গণতান্ত্রিক সংস্কার নিয়ে রোটারিয়ান এম নাজমুল হাসানের বিশেষ কলাম ও সুচিন্তিত মতামত।

পোশাক শিল্পের চাকা সচল থাকলেই গতিশীল থাকবে অর্থনীতি রোটারিয়ান নাজমুল হাসান

পোশাক শিল্পের নিরাপত্তা ও অর্থনৈতিক গুরুত্ব নিয়ে রোটারিয়ান এম নাজমুল হাসানের বিশেষ কলাম ও সুনির্দিষ্ট প্রস্তাবনা।

Search