আইন আদালত

বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের মামলার প্রতিবেদন ১৫ ডিসেম্বর

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন থাকলেও মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন প্রতিবেদন দাখিলের এই নতুন তারিখ নির্ধারণ করেন। বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখা (জিআর) এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

মামলার বিবরণী অনুযায়ী জানা গেছে, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি সপরিবারে মদিনা থেকে আন্তর্জাতিক বিমানে ঢাকায় অবিকল অবতরণ করেন। ইমিগ্রেশন সম্পন্ন করার পর ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলি ও ব্যাগেজ সংগ্রহের সময় যাত্রীচাপের কারণে সাময়িক ট্রলি সংকট দেখা দিলে কয়েকজন ব্যক্তি লাইনের নিয়ম ভঙ্গ করে ট্রলি নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে লাগেজ আসতে বিলম্ব হওয়া ও জমজমের পানি না পাওয়ার অজুহাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা উত্তেজিত হয়ে তীব্র বাকবিতণ্ডা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করেন।

Related News

সালমান শাহ হত্যা মামলা: সামীরাসহ ১১ জনের প্রতিবেদন দাখিলের নতুন দিন ৮ ডিসেম্বর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৮ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

তাহসিফ হত্যা মামলা: আসামি জেরিকা ফের তিন দিনের রিমান্ডে

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিস দিশার দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৭ ডিসেম্বর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ ৭ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

তাহসিফ হত্যা মামলা: সন্দিগ্ধ আসামি দীপ ৪ দিনের রিমান্ডে

সাবেক বিমান বাহিনী কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউফ হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ চার দিনের রিমান্ডে।

লালমনিরহাটে চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ : যুবকের যাবজ্জীবন।

লালমনিরহাটে চকলেট দেওয়ার লোভে শিশু ধর্ষণের মামলায় আলমগীর হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন ঢাকার আদালত।

সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে ২,৩৮৫ মামলা নিষ্পত্তি

সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২,৩৮৫টি এবং ৬৪ জেলায় ২ লাখ ৪০ হাজার ৪৭৫টি মামলা নিষ্পত্তি করেছে আইনগত সহায়তা অধিদপ্তর।

সাজার বদলে প্রবেশন: চট্টগ্রামে স্বাভাবিক জীবনে ফিরলেন ১৫৫১ অপরাধী

চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশন ব্যবস্থার মাধ্যমে সাজার বদলে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১,৫৫১ জন লঘু অপরাধী।

Search