শিরোনাম

আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দ্বিতীয় দিনে জমে উঠেছে COP31

আন্তালিয়া (তুরস্ক)থেকে রোটারিয়ান এম নাজমুল হাসান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় পৌঁছেছেন। জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন COP31-এ যোগ দিতে তিনি ৩ দিনের সরকারি সফরে এখানে এসেছেন। আজ সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুরে তিনি আন্তালিয়ায় অবতরণ করেন।

আন্তালিয়া এক্সপো সেন্টারে গতকাল ৯ নভেম্বর COP31-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে, যা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। সম্মেলনের সভাপতিত্ব করছেন তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম এবং নেগোসিয়েশনের সভাপতি হিসেবে আছেন অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী ক্রিস বোয়েন।

আজ ১০ নভেম্বর সম্মেলনের দ্বিতীয় দিনে ব্লু-জোনে একাধিক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হচ্ছে:

সকাল ১০:৩০-এ GTF/UCLG প্যাভিলিয়নে অনুষ্ঠিত সেশনে বক্তব্য রাখেন সেনেগালের Rokhaya Fall এবং Zimbabwe Homeless People’s Federation-এর Sikhangezile Page। বিষয় ছিল – জাতীয় পরিকল্পনায় স্থানীয় অভিযোজন কীভাবে যুক্ত করা যায়।

বেলা ১১:১৫-এ Think Negative প্যাভিলিয়নে “From Degraded Soil to Durable Tonnes” শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন Nordic Development Fund-এর Anu Hassinen, FAO-এর Martial Bernoux এবং UNCDF-এর Kawtar Zerouali।

বিকেল ২:৩০-এ UNFCCC প্যাভিলিয়নে ECMWF-এর পরিচালক Carlo Buontempo “The State of the Global Climate Observing System” বিষয়ে বক্তব্য রাখেন।

আগামী ১১ ও ১২ নভেম্বর World Leaders Summit অনুষ্ঠিত হবে। সেখানেই ১২ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান প্লেনারি অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন। এবারের সম্মেলনে বাংলাদেশের মূল দাবি – অনুদান-ভিত্তিক জলবায়ু অর্থায়ন ও ক্ষতিপূরণ তহবিল।

সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের জোর সম্ভাবনা রয়েছে।

Related News

COP31 World Leaders Summit শুরু — বিদ্যুতায়নের নতুন লক্ষ্য, বড় শক্তির অনুপস্থিতি, বাংলাদেশের সক্রিয় অবস্থান

তুরস্কের আন্তালিয়ায় সিওপি৩১ বিশ্বনেতাদের সম্মেলন শুরু। ২০৩৫ সালের মধ্যে বিদ্যুতায়নের নতুন প্রস্তাব এবং সম্মেলনে বাংলাদেশের শক্তিশালী অবস্থান।

আন্তালিয়ায় এরদোয়ান-তারেক বৈঠক: জলবায়ু সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণে ঐকমত্য আন্তালিয়া, তুরস্ক থেকে – রোটারিয়ান এম নাজমুল হাসান

তুরস্কের আন্তালিয়ায় প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন। বাণিজ্য সম্প্রসারণ ও জলবায়ু সহযোগিতায় জোর।

শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যুর আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার আইনি সুযোগ নেই, ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তিতেই আসতে হবে বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদির মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত। কোটা ৫ হাজার বৃদ্ধি পেয়ে মোট ৮৩,৫০০ জন হজের সুযোগ পাচ্ছেন।

শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আইইউবি-এর ২৭তম সমাবর্তনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।

দেশে ফিরতে দিল্লিতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন।

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে পলিটিক্যাল স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

কপ৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের COP31 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা।

Search