আন্তালিয়ায় গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান
তুরস্কের আন্তালিয়ায় COP31 সম্মেলনের অংশ হিসেবে গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সের বৈঠকে বক্তব্য রাখেন ডা. জুবাইদা রহমান।
আন্তালিয়া তুরস্ক থেকে রোটারিয়ান এম নাজমুল হাসান।
আন্তালিয়ায় COP31-এর দ্বিতীয় দিনের সবচেয়ে বড় খবরটি কোনো প্রতিশ্রুতি নয়, একটি সংখ্যা — ৩৩০ বিলিয়ন ডলার। COP31 সভাপতি মুরাত কুরুম জানালেন, শুধু গত ছয় মাসে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোকে এই অতিরিক্ত অর্থ গুনতে হয়েছে।
এটাই প্রমাণ করে, জীবাশ্ম জ্বালানির রাজনীতি এখন আর পরিবেশের ইস্যু নয়, এটি সরাসরি অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার ইস্যু।
সম্মেলনে যে “৩৫ বাই ৩৫” উদ্যোগ নেওয়া হয়েছে — ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ২৩% থেকে ৩৫% করা — তার গতি শুনতে ভালো লাগলেও বাস্তবতা কঠিন। ক্রিস বোয়েনের তথ্য অনুযায়ী, ২০০৫ থেকে ২০২৫ পর্যন্ত ২০ বছরে আমরা বেড়েছি মাত্র ৬%, এখন পরের ১০ বছরে বাড়তে হবে ১২%। অর্থাৎ গতি চার গুণ করতে হবে।
সাইমন স্টিলের বক্তব্য এখানে আশার আলো দেখায়। তিনি বলছেন, প্রযুক্তি প্রস্তুত, ৯০% নবায়নযোগ্য প্রকল্পই এখন সস্তা, ৭৫% চাহিদা বিদ্যুৎ দিয়ে মেটানো সম্ভব। অভাব শুধু রাজনৈতিক সদিচ্ছা ও বিনিয়োগের।
ব্রাজিল যে রোডম্যাপ দিয়েছে — নতুন জীবাশ্ম বিদ্যুৎকেন্দ্র বন্ধ, ভর্তুকি প্রত্যাহার — তা বাধ্যতামূলক নয়। কিন্তু বাংলাদেশের জন্য এটি একটি সতর্কবার্তা। আমরা যখন এখনো আমদানিনির্ভর বিদ্যুৎকেন্দ্রের দিকে তাকিয়ে আছি, বিশ্ব তখন সঞ্চালন লাইন ও ব্যাটারি স্টোরেজ নিয়ে ভাবছে।
গুতেরেস ও জন কেরি যে কথা বলেছেন, তার সারমর্ম একটাই — আর আলোচনা নয়, বাস্তবায়ন। বাংলাদেশকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ৩৩০ বিলিয়ন ডলারের ক্ষতির তালিকায় থাকব, নাকি পরিচ্ছন্ন জ্বালানির নতুন অর্থনীতিতে নেতৃত্ব দেব?
লেখক: রোটারিয়ান এম নাজমুল হাসান, বিশিষ্ট কলামিস্ট রাজনীতিক এবং রাষ্ট্রচিন্তক।
তুরস্কের আন্তালিয়ায় COP31 সম্মেলনের অংশ হিসেবে গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সের বৈঠকে বক্তব্য রাখেন ডা. জুবাইদা রহমান।
তুরস্কের আন্তালিয়ায় সিওপি৩১ বিশ্বনেতাদের সম্মেলন শুরু। ২০৩৫ সালের মধ্যে বিদ্যুতায়নের নতুন প্রস্তাব এবং সম্মেলনে বাংলাদেশের শক্তিশালী অবস্থান।
তুরস্কের আন্তালিয়ায় সিওপি৩১ সম্মেলনে বিভিন্ন আন্তর্জাতিক বৈঠক, সেমিনার ও কূটনৈতিক সংলাপে সক্রিয় ভূমিকা রাখছেন রাষ্ট্রচিন্তক রোটারিয়ান এম নাজমুল হাসান।
তুরস্কের আন্তালিয়ায় প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন। বাণিজ্য সম্প্রসারণ ও জলবায়ু সহযোগিতায় জোর।
জাতিসংঘের COP31 জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সম্ভাবনা।
তুরস্কে শুরু হয়েছে জাতিসংঘের COP31 জলবায়ু সম্মেলন। আগামীকাল আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাণিজ্যিক এলাকায় হামলার একদিন পর আকাশপথে সম্ভাব্য হামলার আশঙ্কায় রিয়াদের বাসিন্দাদের সাময়িক সতর্কবার্তা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
ইরানে সামরিক ও বাণিজ্যিক সামগ্রী পৌঁছানো রোধে ২০ সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠনের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।
