মায়ের কবরের পাশে সমাহিত হলেন ‘রোকযানা’র শিল্পী শেখ সাহেদ
শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত হলেন ‘রোকযানা’ গানের জনপ্রিয় শিল্পী শেখ সাহেদ। আজ বাদ আসর গোপীবাগে তাঁর জানাজা সম্পন্ন হয়।
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও তারকা সাংসদ মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। টলিপাড়ার অন্দরমহলে কান পাতলেই গুঞ্জন শোনা যাচ্ছে যে, চলতি বছরের আগামী ৫ ডিসেম্বরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জনপ্রিয় তারকা। তবে এই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে সম্প্রতি কলকাতার এক নামী ফ্যাশন ডিজাইনারের স্টোর থেকে মিমির বের হয়ে আসার একটি দৃশ্য প্রকাশ্যে আসার ঘটনা।
বলিউড থেকে শুরু করে টলিউডের প্রথম সারির তারকাদের বিয়ের সাজের জন্য প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নাম সবার আগে উঠে আসে। দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে আলিয়া ভাট কিংবা কিয়ারা আদবানির মতো তারকারা তাঁদের বিশেষ দিনে সব্যসাচীর পোশাকে সেজেছেন। ফলে সব্যসাচীর স্টোর থেকে মিমিকে বের হতে দেখা যাওয়ার পর ভক্তদের মনে জোরালো প্রশ্ন জেগেছে— তবে কি নিজের বিয়ের পোশাক বা সাজ চূড়ান্ত করতেই সেখানে হাজির হয়েছিলেন তিনি?
যদিও নিজের সম্ভাব্য বিয়ে বা ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি মিমি চক্রবর্তী। তবে ইন্ডাস্ট্রির ভেতরের সূত্রে গুঞ্জন রয়েছে, পাত্র বিনোদনজগতের কেউ নন এবং সিদ্ধার্থ নামের ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন। এখন এই গুঞ্জন কতটা সত্য, তা জানতে মিমি বা তাঁর ঘনিষ্ঠ মহলের আনুষ্ঠানিক বার্তার জন্য ভক্তদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত হলেন ‘রোকযানা’ গানের জনপ্রিয় শিল্পী শেখ সাহেদ। আজ বাদ আসর গোপীবাগে তাঁর জানাজা সম্পন্ন হয়।
দীপাবলির অনুষ্ঠানে কোরআনের আয়াত খোদাই করা লকেট পরার ঘটনায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিস পাঠানো হয়েছে।
মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।
দক্ষিণি সিনেমায় কাজের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের শর্ত দেওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী নীতি টেলর। সাবেক প্রেমিকের হাতে নির্যাতনের অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।
‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমায় কারা অভিনয় করবেন, বিদ্যা বালান ফিরবেন কি না—এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করা আরজে মিটে ৩৪ বছর বয়সে মারা গেছেন। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজ করতেন তিনি।
মাত্র আড়াই কোটি রুপি বাজেটে নির্মিত কন্নড় সিনেমা ‘প্রেমাদা ওরালি’ মুক্তির ১৮ দিনে ভারতে প্রায় ৫৯ কোটি রুপি নেট আয় করেছে। ব্যতিক্রমী প্রচার ও দর্শকের ইতিবাচক সাড়া সিনেমাটির সাফল্যে ভূমিকা রেখেছে।
ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পেতে অস্বস্তিকর পরিস্থিতি মেনে নেওয়া, ‘গেম অব থ্রোনস’-এ বডি ডাবল ব্যবহারের সিদ্ধান্ত এবং হলিউডের ক্ষমতার রাজনীতি নিয়ে কথা বলেছেন লিনা হেডি।
