জাতীয়

বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক ‘নাগরিক স্মরণসভা’র আয়োজন করা হচ্ছে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মরহুমা বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা এতে অংশ নেবেন। শুক্রবার (১৩ নভেম্বর) নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদান এবং তাঁর জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং তাঁর সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে। স্মারকগ্রন্থের নির্ধারিত বিষয়গুলোর মধ্যে রয়েছে তাঁর আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন, পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম, নারীশিক্ষা ও সামাজিক উন্নয়ন, সংসদীয় রাজনীতিতে অবদান, অর্থনৈতিক দর্শন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, সংবাদপত্রের স্বাধীনতা, সুশাসন, অন্তিম সময়ের স্মৃতিচারণ এবং তাঁর নান্দনিকতা ও আত্মমর্যাদাবোধ।

আগ্রহী লেখকদের প্রতিটি লেখা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ শব্দের মধ্যে মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত ই-মেইলে (nagorikshoronshova@gmail.com) পাঠাতে অনুরোধ করা হয়েছে; তবে সম্পাদকীয় বিবেচনায় কেবল নির্বাচিত লেখাগুলোই গ্রন্থটিতে স্থান পাবে। স্মারকগ্রন্থের পাশাপাশি বেগম খালেদা জিয়ার কর্মময়, সংগ্রামী ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন এবং জাতীয় জীবনে তাঁর অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই প্রামাণ্যচিত্র ও স্মারকগ্রন্থটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি মূল্যবান ও প্রামাণ্য দলিল হয়ে থাকবে।

Related News

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও ডায়াবেটিস প্রতিরোধ করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ডিসেম্বরে ‘বাংলাদেশ ফেস্টিভ্যালে’ জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্রের সমন্বিত উন্নয়নের রূপরেখা রয়েছে।

ঝটিকা মিছিল ও ঘরোয়া বৈঠকে যেভাবে সংগঠিত হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগ ঘরোয়া বৈঠক, অনলাইন তৎপরতা এবং ঝটিকা মিছিলের মাধ্যমে কীভাবে মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে তা নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলোই এখন দেশে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

তুরস্ক সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ ও খাল খনন পরিকল্পনা এখন বাস্তবায়িত হচ্ছে।

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কের আন্তালিয়ায় COP31 সম্মেলনের সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শাপলা চত্বর হত্যাকাণ্ড: মানবতাবিরোধী অপরাধে হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন

২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানাল প্রসিকিউশন।

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তুরস্কের আন্তালিয়ায় COP31 সম্মেলনের সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে জলবায়ু অভিযোজন ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কের আন্তালিয়ায় COP31 সম্মেলন শেষে ইস্তাম্বুলে যাত্রাবিরতি দিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Search