সারাদেশ

ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ-লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু

ছবি : নিজস্ব প্রতিনিধি

লালমনিরহাট জেলা প্রতিনিধি

ভালো পোশাক আর ভালো চেহারায় মানুষ ভালো
হয় না উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, অপরাধমুক্ত মানুষই হলো প্রকৃত ভালো মানুষ। বর্তমান সমাজে সামাজিক ও পারিবারিক মূল্যবোধগুলো আজ ধ্বংসের পথে। তাই সমাজকে মাদকসহ সব ধরনের অপরাধমুক্ত করতে হবে।

​শনিবার (১৪ নভেম্বর) রাতে লালমনিরহাটের
আদিতমারী সরকারি জিএস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উন্নয়নের রূপরেখা তুলে ধরে ত্রাণমন্ত্রী বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না, অবকাঠামোর পাশাপাশি মানুষের মানবিক উন্নয়ন ঘটলেই কেবল প্রকৃত উন্নয়ন ও তার সার্থকতা নিশ্চিত হয়। তবেই গড়ে উঠবে ‘আলোকিত লালমনিরহাট’। সামাজিক আন্দোলনের মাধ্যমে মানবিক উন্নয়নের পাশাপাশি বর্তমান সরকার বহুমুখী উন্নয়নমূলক কাজও চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

​মন্ত্রী আরও বলেন, ‘আলোকিত লালমনিরহাট’র
এই সামাজিক আন্দোলন আজ দেশব্যাপী ছড়িয়ে পড়ছে। এর লক্ষ্য ও কার্যক্রম দেখে ইতিমধ্যে বিভিন্ন জেলার জেলা প্রশাসকরা আমাদের জেলা পরিদর্শন করেছেন এবং নিজ নিজ জেলায় এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বক্তব্যের একপর্যায়ে সমাজের নৈতিক অবক্ষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, আমরা শুধু টাকা দেখে মসজিদের সভাপতি করি, কিন্তু সেই টাকার উৎস খোঁজার চেষ্টা করি না। অবৈধ বা ঘুষ-মাদকের টাকা দান করে বাহবা পেলেও সেভাবে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। মাদক সেবন আর নামাজ একসঙ্গে চলতে পারে না উল্লেখ করে তিনি সমাজ থেকে সব ধরনের অপরাধ ও মাদকের মূলোৎপাটন করার তাগিদ দেন।

​নিজের বিবেককে পাহারাদার বানানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আলোকীত লালমনিরহাটের এই আন্দোলনে যদি দু-একজন মাদকসেবী থেকে থাকেন, তবে তাদের অবিলম্বে স্বেচ্ছায় পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি।

নিকাহ রেজিস্টারদের (কাজি) কঠোরভাবে সতর্ক করে ত্রাণমন্ত্রী বলেন, যৌতুকের বিয়ে বা বাল্যবিয়ে রেজিস্ট্রি করলে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্টারদের লাইসেন্স সরাসরি বাতিল করা হবে। সঠিকভাবে বয়স যাচাই করে বিয়ে রেজিস্ট্রি করতে হবে এবং বিয়ের অনুষ্ঠানেই বর-কনের হাতে বিয়ের কাবিননামা বুঝিয়ে দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

​‘আলোকিত লালমনিরহাট’-এর আদিতমারী উপজেলা অ্যাকশন কমিটির আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘আলোকিত লালমনিরহাট’-এর জেলা কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, সদস্য সচিব ও পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব প্রমুখ।

​সভা শেষে প্রধান অতিথি উপজেলা অ্যাকশন কমিটির সদস্যদের মাঝে ‘আলোকিত লালমনিরহাট’-এর বিশেষ পোশাক বিতরণ করেন। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

Related News

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি, চার লেন সড়ক ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যাশা

প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরকে স্বাগত জানাতে এবং চার লেন সড়ক ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি করেছে ‘আলোকিত লালমনিরহাট’।

মতলবে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবলের মেগা ফাইনাল: চ্যাম্পিয়ন মোল্লা ইমন একাদশ

চাঁদপুরের মতলব উত্তরে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে কেশাইরকান্দি ইয়াং স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোল্লা ইমন ফুটবল একাদশ।

১০৪ বছরে হাকিমপুর মাদ্রাসা: পুনর্মিলনী ২ ডিসেম্বর

বাগেরহাটের হাকিমপুর মুহাঃ আলী শাহ দারুস সুন্নাহ মাদ্রাসার ১০৪ বছর পূর্তি উপলক্ষে আগামী ২ ডিসেম্বর বর্ণাঢ্য পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত হবে।

দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোর্শেদ আলমের মৃত্যুতে দৈনিক শব্দমিছিল সম্পাদকের শোক

দৈনিক ‘অগ্নিশিখা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মোর্শেদ আলমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দৈনিক ‘শব্দমিছিল’ সম্পাদক আতাউর রহমান মিন্টু।

পূর্ব ফতেপুরে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরীর উঠান বৈঠক

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাটে শিশুপুত্র বিক্রির অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে অভাবের তাড়নায় ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুপুত্র বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ইউএনওর হস্তক্ষেপে শিশুটিকে উদ্ধার করা হয়।

দক্ষিণ রাঢ়ীকান্দি মিনি ডিগবার খাসিকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ রাঢ়ীকান্দিতে মিনি ডিগবার খাসিকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইগার স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিংহ স্পোর্টিং ক্লাব।

মোহনপুর ইউনিয়নবাসীকে নিয়ে স্বপ্ন দেখছেন চেয়ারম্যান প্রার্থী রাসেল সরকার সিডু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রাসেল সরকার সিডু।

Search