সারাদেশ

মতলবে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবলের মেগা ফাইনাল: চ্যাম্পিয়ন মোল্লা ইমন একাদশ

ছবি : নিজস্ব প্রতিনিধি

কারবারিদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে: ড. জালাল উদ্দিন এমপি

মনিরুল ইসলাম মনির
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মুহাম্মদ জালাল উদ্দিন। তিনি বলেছেন, মতলবে মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না। মাদক কারবারিদের ধরিয়ে দিতে পারলে সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হবে। একই সঙ্গে যারা খেলাধুলার আয়োজন ও প্রসারে ভূমিকা রাখবেন, তাদেরও সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে।
শনিবার (১৪ নভেম্বর) চাঁদপুরের মতলব উত্তরে মতলব উত্তর স্পোর্টিং ক্লাব ও ঘনিয়ারপাড় স্পোর্টিং ক্লাবের যৌথ আয়োজনে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে হবে। যারা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবেন, তাদের উৎসাহিত ও পুরস্কৃত করা হবে। মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, এই মাঠকে একটি অত্যাধুনিক মানের মিনি স্টেডিয়ামে রূপান্তর করা হবে। এখান থেকেই জাতীয় মানের খেলোয়াড় তৈরি হবে। এ অঞ্চলের তরুণরা খেলাধুলার মাধ্যমে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে। সে লক্ষ্যে প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা হবে।
খেলায় পৃষ্ঠপোষকতা করেন বিএনপি নেতা আলমগীর সরকার। ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনুসহ অন্যান্য অতিথি।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. বশির আহম্মেদ খান। এ সময় মতলব উত্তর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা শামীম খান, আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মেগা ফাইনালে মুখোমুখি হয় মোল্লা ইমন ফুটবল একাদশ ও কেশাইরকান্দি ইয়াং স্পোর্টিং ক্লাব। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় মোল্লা ইমন ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে গোলের চেষ্টা চালায়। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মোল্লা ইমন ফুটবল একাদশ।

Related News

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি, চার লেন সড়ক ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যাশা

প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরকে স্বাগত জানাতে এবং চার লেন সড়ক ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি করেছে ‘আলোকিত লালমনিরহাট’।

ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ-লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু

লালমনিরহাটের আদিতমারীতে ‘আলোকিত লালমনিরহাট’-এর মতবিনিময় সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, অপরাধমুক্ত মানুষই প্রকৃত ভালো মানুষ। বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

১০৪ বছরে হাকিমপুর মাদ্রাসা: পুনর্মিলনী ২ ডিসেম্বর

বাগেরহাটের হাকিমপুর মুহাঃ আলী শাহ দারুস সুন্নাহ মাদ্রাসার ১০৪ বছর পূর্তি উপলক্ষে আগামী ২ ডিসেম্বর বর্ণাঢ্য পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত হবে।

দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোর্শেদ আলমের মৃত্যুতে দৈনিক শব্দমিছিল সম্পাদকের শোক

দৈনিক ‘অগ্নিশিখা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মোর্শেদ আলমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দৈনিক ‘শব্দমিছিল’ সম্পাদক আতাউর রহমান মিন্টু।

পূর্ব ফতেপুরে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরীর উঠান বৈঠক

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাটে শিশুপুত্র বিক্রির অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে অভাবের তাড়নায় ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুপুত্র বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ইউএনওর হস্তক্ষেপে শিশুটিকে উদ্ধার করা হয়।

দক্ষিণ রাঢ়ীকান্দি মিনি ডিগবার খাসিকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ রাঢ়ীকান্দিতে মিনি ডিগবার খাসিকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইগার স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিংহ স্পোর্টিং ক্লাব।

মোহনপুর ইউনিয়নবাসীকে নিয়ে স্বপ্ন দেখছেন চেয়ারম্যান প্রার্থী রাসেল সরকার সিডু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রাসেল সরকার সিডু।

Search