আইন আদালত

লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ২

ছবি : নিজস্ব প্রতিনিধি

মো. হারুন অর রশিদ, লালমনিরহাট

লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার কথিত জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরসভার মিশন মোড় এলাকায় সীমান্ত হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কুড়িগ্রামের রৌমারী উপজেলার টাপুরচর (মধ্যচর) এলাকার শেখ ফরিদের ছেলে জুলফিকার আলী (২৭) এবং কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে নুর আলম (৩৮)।

পুলিশ জানায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে লালমনিরহাট পৌরসভার মিশন মোড় এলাকায় সীমান্ত হোটেলের সামনে অভিযান চালানো হয়। এ সময় জুলফিকার আলীকে গ্রেফতার করা হয়। পরে তার কাঁধে থাকা একটি কালো স্কুলব্যাগ তল্লাশি করে দুটি খাকি খামের ভেতর থেকে ১ লাখ ৭৬ হাজার টাকার কথিত জাল নোট উদ্ধার করা হয়।

উদ্ধার করা নোটের মধ্যে ৫০০ টাকা মূল্যমানের ৩০০টি এবং ২০০ টাকা মূল্যমানের ১৩০টি নোট ছিল। এছাড়া তার ব্যবহৃত একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, জুলফিকার আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে জাল নোট সরবরাহকারী নুর আলমকে কুড়িগ্রাম সদর উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, গ্রেফতার দুজনসহ অজ্ঞাত আরও ২-৩ জন পরস্পর যোগসাজশে জাল নোট সংগ্রহ, বহন, সরবরাহ ও ব্যবহারের সঙ্গে জড়িত।

এ ঘটনায় লালমনিরহাট থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫ক (খ) ধারায় মামলা করা হয়েছে। গ্রেফতার দুজনকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Related News

জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসাশিক্ষার্থী হত্যা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর উত্তরায় মাদ্রাসাশিক্ষার্থী হাফেজ সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

টোকেন দেখিয়ে মাছ ধরার সুযোগ ও টাকা আদায়ের অভিযোগের প্রতিবাদ মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের

মেঘনা নদীতে টোকেনের মাধ্যমে টাকা আদায় ও মাছ ধরার সুযোগ দেওয়ার অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন।

শ্যামনগরে সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে এসআরবি। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ সাতটি মামলা রয়েছে।

আন্তর্জাতিক আদালতের রায়: রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার, বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয়

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে আইসিজের দোষী সাব্যস্ত করার ঐতিহাসিক রায়, কক্সবাজারের রোহিঙ্গাদের প্রতিক্রিয়া ও বাংলাদেশের কূটনৈতিক করণীয় নিয়ে লিখেছেন আতাউর রহমান মিন্টু।

জুলাই আন্দোলনে মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে

চব্বিশের জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরায় মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার আদালত।

বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত।আমাদের সবাইকে স্বচ্ছ থাকতে হবে জেলা ও দায়রা জজ

বিচারিক কার্যক্রমে গতিশীলতা ও দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

হত্যাচেষ্টার আরেক মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ

জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখিয়েছেন ঢাকার আদালত।

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস: গ্রেপ্তার তৌকির কারাগারে

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার তৌকির ইবনে সাদেককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার আদালত।

Search