আইন আদালত

হত্যাচেষ্টার আরেক মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ

ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে তাঁকে ভার্চুয়ালি হাজির দেখানো হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টির কাছে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ওমর ফারুক শাকিল। এ সময় তাঁর ওপর হামলা চালানো হয় এবং একপর্যায়ে আসামিরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ শাকিলকে প্রথমে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গুলির আঘাতে শাকিলের ডান চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, গত বছরের ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী; এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

Related News

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস: গ্রেপ্তার তৌকির কারাগারে

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার তৌকির ইবনে সাদেককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার আদালত।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

ঢাকা ব্যাংকের পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ: ক্যাশ ইনচার্জের ২০ বছরের কারাদণ্ড

ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ক্যাশ ইনচার্জ রিফাতুল হককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের মামলার প্রতিবেদন ১৫ ডিসেম্বর

হযরত শাহজালাল বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকট কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৫ ডিসেম্বর।

সালমান শাহ হত্যা মামলা: সামীরাসহ ১১ জনের প্রতিবেদন দাখিলের নতুন দিন ৮ ডিসেম্বর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৮ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

তাহসিফ হত্যা মামলা: আসামি জেরিকা ফের তিন দিনের রিমান্ডে

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিস দিশার দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৭ ডিসেম্বর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ ৭ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

তাহসিফ হত্যা মামলা: সন্দিগ্ধ আসামি দীপ ৪ দিনের রিমান্ডে

সাবেক বিমান বাহিনী কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউফ হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ চার দিনের রিমান্ডে।

Search