সারাদেশ

বাংলাদেশ সীমান্ত থেকে ছাগল চুরি করেন বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে বাংলাদেশি কৃষকের ১৭টি ছাগল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা ধরে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ উঠেছে। তবে পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষের হস্তক্ষেপে ছাগলগুলো ফেরত আনা হয়েছে।

ঘটনাটি ঘটেছিল রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক ১০৫৭ মেইন পিলারের নিকটবর্তী এলাকায়।

ছাগল ধরে নিয়ে যাওয়ার অভিযোগ: সীমান্তবাসীরা জানান, ধর্মপুর সীমান্তের কাছে বাংলাদেশি কৃষকের ১৭টি ছাগল নোম্যান্স ল্যান্ডের অভ্যন্তরে গেলে ভারতের গুটালু বিএসএফ ক্যাম্পের সদস্যরা, বিশেষ করে মহিলা বিএসএফ সদস্যরা, গেট খুলে ছাগলগুলো ধরে নিয়ে যায়।

ছাগলের মালিক ও স্থানীয় কৃষকরা বাধা দেওয়ার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে বলে অভিযোগ করেন। নিরুপায় হয়ে তারা স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানান। সন্ধ্যা পর্যন্ত ছাগলগুলো বিএসএফ ক্যাম্পে ছিল।

ইউপি সদস্য মো. শাজাহান আলী জানান, বিষয়টি স্থানীয় বিজিবি ক্যাম্পে জানানো হলে বিজিবি’র তৎপরতায় ছাগলগুলো ফেরত আনা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে ছাগলগুলো আটক করার পর পরবর্তীতে সেগুলোকে ফেরত দেওয়া হয়েছে।

Related News

শরীয়তপুরের আবাসিক হোটেল থেকে শিক্ষকের লাশ উদ্ধারের ঘটনায় দায়েরকৃত চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার

শরীয়তপুরের আবাসিক হোটেলে শিক্ষক আবুল বাশার হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত হোটেল ম্যানেজার আতাউর রহমানকে গ্রেফতার করেছে র‍্যাব।

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিরাপদ সড়ক চাই’ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে অনন্য অবদান রাখছে আছিয়া কারামতিয়া মাদ্রাসা –সুবর্ণজয়ন্তী ও মিলনমেলায় প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

বাগেরহাটের রামপালে ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদ্রাসার ৫০ বছর পূর্তি ও মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য দিলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ৭৬৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ। সিজার মূল্য ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।

লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগ

লালমনিরহাট সদরের হারাটীতে খালের প্লাসিটিং কাজে বাধা, ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে।

অভয়নগর উপজেলা পরিষদে ১৪ বছর ধরে একই পদে হুমায়ুন কবীর, ‘খুঁটির জোর’ কোথায়?

যশোরের অভয়নগর উপজেলা পরিষদে সাঁট-মুদ্রাক্ষরিক পদে ১২ বছর ধরে একই কর্মস্থলে হুমায়ুন কবীর। প্রথাগত বদলি না হওয়া নিয়ে প্রশ্ন।

বুড়িমারী সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে নারী ও শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের। বিজিবির বাধার মুখে ব্যর্থ বিএসএফ।

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ

লালমনিরহাট ১৫ বিজিবির ‘অপারেশন নারকোটিক্স স্ট্রাইক’ অভিযানে ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপসহ ১৭০৬ পিস ইয়াবা জব্দ।

Search