কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত
কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা: পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়ায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
বিআইডব্লিউটিসি সূত্র জানিয়েছে, কুয়াশার কারণে মাঝ নদীতে ‘শাহ মখদুম’, ‘এনায়েতপুরী’ ও ‘ভাষা শহীদ বরকত’ নামের তিনটি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়েছে। কুয়াশা ঘন হওয়ায় চালকরা সামনের পথ দেখতে না পারায় নিরাপত্তার স্বার্থে মাঝ নদীতেই ফেরিগুলো নোঙর করতে বাধ্য হন।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, সন্ধ্যার পর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে শুরু করে। যাত্রী ও যানের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে ফেরি চলাচল স্থগিত করা হয়েছে। কুয়াশার তীব্রতা কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এই রুটে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য মোট ৯টি ফেরি নিয়োজিত রয়েছে।
কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ১০ শলাকা ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জেনে নিন বিভিন্ন স্তরের সিগারেটের নতুন মূল্য তালিকা।
বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লেমন।
শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের ওপর শুনানি সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৬ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।
কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।
