বিশ্ব

সিরিয়ায় আলাউইত জনগোষ্ঠীর বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত ৩

ফেডারেল সরকারব্যবস্থার দাবি–সংবলিত একটি প্ল্যাকার্ড হাতে আলাউইত জনগোষ্ঠীর এক ব্যক্তি। সিরিয়ার লাতাকিয়ায়, ২৮ ডিসেম্বর ২০২৫। ছবি: রয়টার্স

সিরিয়ার পশ্চিমাঞ্চলে সংখ্যালঘু আলাউইত জনগোষ্ঠীর বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। গত শুক্রবার হোমস প্রদেশের একটি মসজিদে বোমা হামলায় ৮ জন নিহত হওয়ার প্রতিবাদে রোববার লাতাকিয়া ও জাবলেহসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এলে এই সংঘাতের সূত্রপাত হয়। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ৩ জন নিহতের পাশাপাশি অন্তত ৬০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্বজাতীয় এই জনগোষ্ঠীর আধ্যাত্মিক নেতা গাজাল গাজাল এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন।

 

তাঁর দাবি, নতুন ইসলামপন্থী সরকারের অধীনে আলাউইতদের কোণঠাসা করা হচ্ছে। বিক্ষোভকারীরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা রাজনৈতিক ফেডালিজমের দাবি জানিয়েছেন। সিরিয়ান অবজারভেটরি জানায়, লাতাকিয়ায় নিরাপত্তা বাহিনী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গুলি চালায়।

তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাবেক সরকারের অবশিষ্ট অংশ এবং অজ্ঞাত স্থান থেকে চালানো গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার সব সম্প্রদায়ের নিরাপত্তার আশ্বাস দিলেও সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক কাটছে না।

Related News

হুথি হামলায় সৌদি আরবে ৭৩ বেসামরিক নাগরিক আহত

দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।

পারস্য উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয় ইরানকে চায় রাশিয়া

পারস্য উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের প্রস্তুতি

হুথিদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার

রাশিয়ায় বরফধসে পর্বতারোহী নিহত

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়ায় বরফধসে অন্তত ১১ পর্বতারোহী নিহত ও ৬ জন আহত হয়েছেন। দুর্গম এলাকায় চলছে উদ্ধার অভিযান।

দিল্লিতে মণিপুরী সংগীত শিক্ষক হত্যা

দিল্লির কিলোকারিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক চোংথাম বিক্রম সিং নিহত হয়েছেন।

মার্কিন যুদ্ধজাহাজে হামলার সক্ষমতা ইরানের আছে: প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ইরানের নেই—ওয়াশিংটনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় আরব লীগ

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।

ভক্সওয়াগন ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম

সংকট মোকাবিলায় ভক্সওয়াগনের পুনর্গঠনের অংশ হিসেবে একটি কারখানা বিক্রি করা হচ্ছে। সেখানে রাফায়েলের আকাশ প্রতিরক্ষা প্রকল্পের সরঞ্জাম তৈরি হবে।

Search