সারাদেশ

শাহজালাল বিমানবন্দরে কুয়াশা ও আইএলএস সংকট

শাহজালাল বিমানবন্দরে ঘন কুয়াশা।

ঢাকা: ঘন কুয়াশা আর ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমের (ILS) কারিগরি সক্ষমতা হ্রাসে স্থবির হয়ে পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট অপারেশন। গত এক সপ্তাহেই ৫০টির বেশি ফ্লাইট ঢাকা অবতরণ করতে না পেরে চট্টগ্রাম, সিলেট ও কলকাতায় ডাইভার্ট হয়েছে। জুলাই মাসে ঘটা করে ‘ক্যাটাগরি-২’ আইএলএস উদ্বোধন করা হলেও মাত্র তিন মাসের মাথায় থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজের ধাক্কায় রানওয়ের লাইটিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে এই সুবিধা স্থগিত রয়েছে।

বেবিচক সূত্র জানায়, বর্তমানে লাইটিং ব্যবস্থার কার্যক্ষমতা ৮৫ শতাংশে নেমে এসেছে, যা ক্যাটাগরি-২ সচল রাখার জন্য প্রয়োজনীয় ৯৫ শতাংশের চেয়ে কম। ফলে বিমানবন্দরটি পুনরায় পুরোনো ‘ক্যাটাগরি-১’ ব্যবস্থায় ফিরে গেছে। এই সক্ষমতায় দৃশ্যমানতা (Visibility) কম থাকলে বিমান অবতরণ অসম্ভব হয়ে পড়ে। এর ফলে এয়ারলাইন্সগুলোর পরিচালন ব্যয় ও জ্বালানি খরচ কয়েকগুণ বেড়েছে, যার প্রভাব পড়ছে টিকিটের মূল্যেও। বেবিচকের সদস্য (এটিএম) এয়ার কমডোর মো. নূর ই আলম জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত লাইটগুলো বিদেশ থেকে কাস্টমাইজ করে আনিয়ে মেরামত করতে আরও অন্তত তিন মাস সময় লাগতে পারে।

Related News

বরিশালে বাড়ছে নারী-শিশু ধর্ষণ: ছয় মাসে ৭৯ মামলা, উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে

মো: জিয়া উদ্দিন বাবু, বরিশাল ব্যুরো:বরিশালে আশঙ্কাজনক হারে বাড়ছে নারী ও শিশু ধর্ষণের ঘটনা। একের পর এক ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, বিয়ের প্রলোভনে ধর্ষণ ও যৌন…

রাজধানীসহ দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত

রাজধানী ঢাকাসহ সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

রিজেন্টের সেই সাহেদ আবারও গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কোভিড-১৯ মহামারীর সময়ে নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির মাধ্যমে দেশজুড়ে আলোচনায় আসা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে…

বরিশালে এবি পার্টির কমিটি গঠন ও গণযোগদান অনুষ্ঠান

মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল ব্যুরো: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে কমিটি গঠন ও গণযোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার…

বরিশালে আদালত প্রাঙ্গণে স্বামীকে মারধর, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল ব্যুরো: বরিশাল আদালত প্রাঙ্গণে স্বামীকে মারধর ও গালিগালাজ করার অভিযোগে তাৎক্ষণিক ‘সামারি ট্রায়াল’ বা সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে এক নারীকে ৫ দিনের…

৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের আটটি অঞ্চলে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় ১ নম্বর সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে আজ সারা দেশের বেশিরভাগ এলাকায় দমকা…

ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, মেলেনি সন্ধান

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। ডুবুরি দলের প্রথম দিনের অভিযান শেষেও সন্ধান মেলেনি। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

বরিশালে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল ব্যুরো: বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে…

Search