আন্তর্জাতিক প্রতিবেদক : পাকিস্তানের করাচির এম এ জিন্নাহ রোডের একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। সোমবার উদ্ধারকারীরা আরও দুটি মরদেহ উদ্ধার করার পর এই সংখ্যা নিশ্চিত করা হয়। অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পার হলেও ভবনটিতে এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৬৯ জন।
করাচি মেয়র মুর্তজা ওয়াহাব ও ডিআইজি আসাদ রাজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কর্মকর্তারা জানান, মরদেহগুলো বিকৃত হয়ে যাওয়ায় অধিকাংশের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সাহায্য নিতে হবে। ভবনে বায়ু চলাচলের সুব্যবস্থা না থাকায় উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনরা ভবনের সামনে জড়ো হয়ে এই ট্র্যাজেডির জন্য দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্তভার উচ্চপর্যায়ের কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।