৬জি প্রযুক্তির আন্তর্জাতিক জোটে ভারতের যোগদান
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ২৫ দেশের ৬জি প্রযুক্তি উদ্যোগে যোগ দিয়েছে ভারত। ভবিষ্যৎ টেলিকম নেটওয়ার্কের নিরাপত্তা, উদ্ভাবন ও বৈশ্বিক মান নির্ধারণে ভূমিকা রাখবে নয়াদিল্লি।
আন্তর্জাতিক প্রতিবেদক : গ্রিনল্যান্ড দখল নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থানের প্রতিবাদে ইউরোপীয় পার্লামেন্টে নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার ড্যানিশ আইনপ্রণেতা অ্যান্ডার্স ভিস্টিসেন অত্যন্ত কড়া ও অশালীন ভাষায় মার্কিন প্রেসিডেন্টকে আক্রমণ করেন। তিনি স্পষ্ট জানান, গ্রিনল্যান্ড বিক্রির কোনো সুযোগ নেই এবং এটি ডেনমার্কের অবিচ্ছেদ্য অংশ।
ভিস্টিসেনের বক্তব্যের সময় পার্লামেন্টে হইচই শুরু হলে ভাইস প্রেসিডেন্ট তাঁকে সতর্ক করেন। উল্লেখ্য, গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের ওপর চাপ তৈরি করতে ট্রাম্প সম্প্রতি ইউরোপের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর জবাবে ইউরোপীয় ইউনিয়নও পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ডেনমার্ক ও ইউরোপীয় নেতাদের মতে, ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি ইউরোপের সার্বভৌমত্বের ওপর আঘাত হানছে। এই ঘটনা বিশ্ব রাজনীতিতে এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ২৫ দেশের ৬জি প্রযুক্তি উদ্যোগে যোগ দিয়েছে ভারত। ভবিষ্যৎ টেলিকম নেটওয়ার্কের নিরাপত্তা, উদ্ভাবন ও বৈশ্বিক মান নির্ধারণে ভূমিকা রাখবে নয়াদিল্লি।
দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।
পারস্য উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
হুথিদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার
রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়ায় বরফধসে অন্তত ১১ পর্বতারোহী নিহত ও ৬ জন আহত হয়েছেন। দুর্গম এলাকায় চলছে উদ্ধার অভিযান।
দিল্লির কিলোকারিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক চোংথাম বিক্রম সিং নিহত হয়েছেন।
মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ইরানের নেই—ওয়াশিংটনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।
ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।
