বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা
বরিশালের বাকেরগঞ্জ, মুলাদী ও উজিরপুরের ১৯টি মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
মো: জিয়াউদ্দিন বাবু, বরিশাল: বরিশাল জেলায় অপরাধের গ্রাফ ও জননিরাপত্তা নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, মে মাসে জেলায় মোট ৪৫৮টি অপরাধের ঘটনা ঘটেছে, যার মধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১৯১টি এবং জেলা পুলিশের আওতাধীন এলাকায় ২৬৭টি অপরাধ নথিভুক্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন।
সভার তথ্য অনুযায়ী, বরিশাল মেট্রোপলিটন এলাকায় এপ্রিল মাসের তুলনায় মে মাসে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে।
মেট্রোপলিটন এলাকায় মে মাসে ১৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যেখানে এপ্রিল মাসে এই সংখ্যা ছিল ৫টি।
জেলায় ধর্ষণের ঘটনা মে মাসে কিছুটা কমেছে। মে মাসে জেলায় ৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা এপ্রিল মাসে ছিল ১১টি।
আইন-শৃঙ্খলা কমিটির সভায় শহর ও গ্রামীণ এলাকায় মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
মাদক নিয়ন্ত্রণের ওপর জোর দাবি জানিয়ে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন বলেন, যুব সমাজের পাশাপাশি স্কুলের সাধারণ ছাত্ররাও বর্তমানে মাদক সেবনে জড়িয়ে পড়ছে, যা অত্যন্ত ভয়ানক। মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং পুরো পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। মাদকের হাত থেকে শিক্ষার্থীদের বাঁচাতে নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি স্কুল-কলেজে সচেতনতামূলক কার্যক্রম চালানোর নির্দেশ দেন তিনি।
যুব সমাজের পাশাপাশি স্কুলের সাধারণ ছাত্ররাও বর্তমানে মাদক সেবনে জড়িয়ে পড়ছে, যা অত্যন্ত ভয়ানক। মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং পুরো পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। মাদকের হাত থেকে শিক্ষার্থীদের বাঁচাতে নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি স্কুল-কলেজে সচেতনতামূলক কার্যক্রম চালানোর নির্দেশ দেন তিনি।
সমাজে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে ধর্মীয় শিক্ষার গুরুত্বের ওপর জোর দেন জেলা প্রশাসক। তিনি ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকের উদ্দেশে নির্দেশ প্রদান করেন যেন বরিশালের প্রতিটি মসজিদে জুমার খুতবা ও অন্যান্য সময়ে মাদকের কুফল এবং অপরাধ দমনে সচেতনতামূলক বয়ান নিশ্চিত করা হয়।
বরিশালের বাকেরগঞ্জ, মুলাদী ও উজিরপুরের ১৯টি মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বরিশাল গণপূর্ত ভবনে টেন্ডার ও কাজের কার্যাদেশ নিয়ে বিতর্ক। নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম ও যুবদল নেতা মাহফুজের পাল্টাপাল্টি অভিযোগ।
মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালিপুর স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত।
মতলব উত্তরের ওটারচর উচ্চ বিদ্যালয় ও গজরা বাজারে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান।
নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি রবিউল শিকদারের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।
বাগেরহাটে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জবাবদিহিতা সভায় এমপি শেখ মনজুরুল হক রাহাদ। জলবায়ু সংকট, বিশুদ্ধ পানি ও বেড়িবাঁধ নির্মাণে তাগিদ।
বরিশালের নবাগত ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারের সাংবাদিকদের সাথে মতবিনিময়। পুলিশের সেবার মান ও আচরণ পরিবর্তনের ঘোষণা।
চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিংয়ের নতুন কার্যকরী কমিটি অনুমোদন। দেওয়ান সফিকুজ্জামান সভাপতি এবং সুফি খায়রুল আলম খোকন সাধারণ সম্পাদক মনোনীত।
