বিশ্ব

আসনে হার চ্যালেঞ্জ করে আদালতে মমতা, সিআইডি দপ্তরে সাড়ে ৬ ঘণ্টা অভিষেক

কলকাতা প্রতিনিধি: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আইনি ও রাজনৈতিক লড়াইয়ে নতুন মোড় নিয়েছে ওপার বাংলার রাজনীতি। একদিকে নিজের নির্বাচনী আসন ভবানীপুরের পরাজয় মেনে না নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, নির্বাচনী সহিংসতা ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগে সিআইডি দপ্তরে সাড়ে ছয় ঘণ্টা টানা জেরার মুখোমুখি হয়েছেন তৃণমূলের দ্বিতীয় প্রধান ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে নিজের আদি আসন ভবানীপুরে চিরপ্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১০৫ ভোটে পরাজিত হন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নির্বাচনের দিন গণনার শুরু থেকেই এই ফলাফলে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে আসছিল তৃণমূল কংগ্রেস।

আজ মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কলকাতা হাইকোর্টে গিয়ে এই নির্বাচনী ফলাফল বাতিল ও পুনঃগণনার দাবিতে মামলা করেন। মামলা দায়েরের সময় তাঁর সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন তৃণমূলের শীর্ষ নেতা ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, কুণাল ঘোষ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রাম আসনে এই শুভেন্দু অধিকারীর কাছেই ১ হাজার ৯৫৬ ভোটে হেরেছিলেন মমতা। সেই হারের বিরুদ্ধেও তিনি হাইকোর্টে মামলা করেছিলেন, যা দীর্ঘ পাঁচ বছরেও সুরাহা হয়নি। এবার ভবানীপুরের এই নতুন মামলা কতদূর গড়ায়, সেটাই দেখার বিষয়।

ভোটের ফলাফল প্রকাশের দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে উসকানিমূলক মন্তব্য এবং অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে ‘ডিজে বাজানোর’ অভিযোগে আজ তীব্র জেরার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজীব সরকার নামের এক ব্যক্তির দায়ের করা মামলার ভিত্তিতে আজ দুপুর ১২টায় কলকাতার ভবানী ভবনে সিআইডি দপ্তরে হাজিরা দেন তিনি।

সিআইডির গোয়েন্দা কর্মকর্তারা অভিষেকের সেই বিতর্কিত বক্তব্যের অডিও-ভিডিও ক্লিপ সামনে রেখে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ করেন। তবে জেরা শেষে বের হয়ে অভিষেক একে “রাজনৈতিক প্রতিহিংসা” বলে অভিহিত করেছেন। উল্লেখ্য, গত দুই দিনও নিয়োগ দুর্নীতি ও বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলায় ইডি ও সিআইডি দপ্তরে হাজিরা দিতে হয়েছিল এই যুব নেতাকে।

একই দিনে ফুফুর (পিসি) আদালত যাত্রা এবং ভাতিজার (ভাইপো) সিআইডি দপ্তরে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে। রাজ্য বিজেপির দাবি, পরাজয় নিশ্চিত জেনে মমতা বন্দ্যোপাধ্যায় এখন আদালতের কাঁধে চড়ে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন।

অন্যদিকে তৃণমূলের দাবি, গণতান্ত্রিকভাবে হেরে গিয়ে বিজেপি এখন সিআইডি ও ইডি-র মতো কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাকে ব্যবহার করে তৃণমূলকে হেনস্তা করছে।

Related News

ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি দ্বিতীয় ধাপে: নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রাথমিক চুক্তি শেষে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হচ্ছে শুক্রবার। জি-৭ সম্মেলনে ট্রাম্পের বড় ঘোষণা এবং লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ভূমিকার তীব্র সমালোচনা।

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার: নেপথ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব

দুবাইয়ের শপিং মল থেকে গ্রেপ্তার হলেন সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ। সহযোগীদের বিশ্বাসঘতকতা ও ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গ্রেপ্তার। ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে দুদক।

পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটককেন্দ্র, শুভেন্দু সরকারের সার্কুলার

অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার বা আটককেন্দ্র। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্বরাষ্ট্র দপ্তরের গোপন সার্কুলার জারি। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

সেনেগালে প্রধানমন্ত্রী সোনকো বরখাস্ত, নতুন প্রধানমন্ত্রী অর্থনীতিবিদ লু

সেনেগালের প্রধানমন্ত্রী ওসমান সোনকোকে বরখাস্ত করে নতুন প্রধানমন্ত্রী হিসেবে অর্থনীতিবিদ আহমাদু আল আমিনু লুকে নিয়োগ দিলেন প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

নিয়ন্ত্রণে নেই ইবোলা মহামারি, কঙ্গো ও উগান্ডায় মৃত বেড়ে ২২০: ডব্লিউএইচও প্রধান

কঙ্গো ও উগান্ডায় বিরল বুন্দিবুজিও স্ট্রেনের ইবোলা ভাইরাসে সন্দেহভাজন মৃত্যু বেড়ে ২২০। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অবস্থা জারি। কঙ্গোর হাসপাতালে হামলা। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে.

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি: সিক্রেট সার্ভিসের গুলিতে বন্দুকধারী নিহত

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে সিক্রেট সার্ভিসের সঙ্গে গোলাগুলিতে এক বন্দুকধারী নিহত ও এক পথচারী আহত হয়েছেন। ঘটনার সময় ভেতরেই ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

চীন সফর শেষে ট্রাম্প: ইরানে মার্কিন হামলার চূড়ান্ত প্রস্তুতি পেন্টাগনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শেষ হতেই ইরান নিয়ে বড় সিদ্ধান্তের আভাস। হরমুজ প্রণালি ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে পেন্টাগনের যুদ্ধের প্রস্তুতি।

মার্কিন ও নাইজেরীয় সেনার যৌথ অভিযান: আইএসের বৈশ্বিক সেকেন্ড-ইন-কমান্ড নিহত

নাইজেরিয়ায় মার্কিন ও নাইজেরীয় বাহিনীর সুপরিকল্পিত অভিযানে নিহত হলেন আইএসের বৈশ্বিক সেকেন্ড-ইন-কমান্ড আবু-বিলাল আল-মিনুকি। নিশ্চিত করলেন ডোনাল্ড ট্রাম্প।

Search