সারাদেশ

বাগেরহাটে সম্মিলিত ব্যবসায়িক সমিতির ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে সম্মিলিত ব্যবসায়িক সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে শালতলা মোড়ে অবস্থিত জেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বাগেরহাট সম্মিলিত ব্যবসায়িক সমিতির সভাপতি শেখ মইনুল ইসলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট মোশারফ হোসেন মন্টু, বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি এস এম রাজ এবং সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহসভাপতি বেগ শামীম হাসান, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রুনু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম কাজল, সাংগঠনিক সম্পাদক শেখ শাহিনুর রহমান শাহিন, কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা, দপ্তর সম্পাদক কাজী মোহাম্মদ মুগনিউজ্জামান লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফারুক হোসেন, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা সম্পাদক মো. গোলাম রসুল তালুকদার এবং ক্রীড়া সম্পাদক হাওলাদার মনিরুজ্জামানসহ জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ।

সভায় নবীন ও প্রবীণ ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক পরিচয়, মতবিনিময় এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ঈদুল আজহা পরবর্তী সময়ে ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, “বাগেরহাটের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি। ব্যবসায়ীদের জীবনমান উন্নয়ন এবং ব্যবসা পরিচালনার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়েছে। ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, “আমি সব সময় ব্যবসায়ী সমাজের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। বাগেরহাটের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে সম্মিলিত ব্যবসায়িক সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে কাজ করে যাব।”

সভায় বক্তারা বাগেরহাটের ব্যবসায়িক খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষে ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।

Related News

বর্তমান সরকার রাষ্ট্র সংস্কার করছে না, এজন্য আমরা মাঠে নেমেছি: নাসির উদ্দিন পাটোয়ারী

বাগেরহাট প্রতিনিধি: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, “বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের কার্যকর উদ্যোগ নিচ্ছে না। এজন্যই আমরা মাঠে নেমেছি। সংস্কারের প্রশ্নে…

ধোবাউড়ায় শিশু ধর্ষণ ও হত্যার দায় স্বীকার ৪ তরুণের

ময়মনসিংহের ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে ৪ ঘাতক। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের আশ্বাস।

চট্টগ্রামে শিশু আয়াত হত্যার দায়ে ঘাতক আবিরের ফাঁসির রায় | দৈনিক শব্দমিছিল

চট্টগ্রামের বন্দরটিলায় ৫ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণ ও ছয় টুকরো করে হত্যার দায়ে আসামি মো. আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আয়াতের বাবা।

কেশবপুরে এআই দিয়ে আর্জেন্টিনার ভক্তকে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

যশোরের কেশবপুরে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে আর্জেন্টিনার সমর্থকের ছবি বিকৃত করে ব্রাজিলের জার্সি পরানোর অভিযোগ। রাসেল বাবুর বিরুদ্ধে থানায় ডায়েরি করলেন ছাত্রদল নেতা অহিদুর।

রাজবাড়ীতে কলেজছাত্র আসাদুলকে হত্যার পর পেট্রল দিয়ে পুড়িয়ে দিল পাওনাদার

রাজবাড়ীর কালুখালীতে ৬৮ হাজার টাকার জন্য কলেজছাত্র ও জামায়াত কর্মী আসাদুলকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর লাশ পেট্রল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩।

টঙ্গীতে ফ্ল্যাটে পুলিশের অভিযান: ১০,৫০০ ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২

গাজীপুরের টঙ্গীতে বাবর গাজীর বাসা থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫৮ লাখ টাকা উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। নরসিংদীর দুই কারবারি গ্রেপ্তার।

মহররমের চাঁদ দেখতে আজ বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি, জানা যাবে আশুরার তারিখ

হিজরি নতুন বছর ১৪৪৮ সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ সন্ধ্যায় বায়তুল মোকাররমে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

পল্লবীতে শিশু রামিসা হত্যা: পেপারবুক প্রস্তুত, যেকোনো দিন হাইকোর্টে শুনানি

শিশু রামিসা হত্যা মামলা, পল্লবী ধর্ষণ ও হত্যাকাণ্ড, সোহেল রানা স্বপ্না আক্তার ফাঁসি, ডেথ রেফারেন্স পেপারবুক, সুপ্রিম কোর্ট হাইকোর্ট শুনানি,

Search