সারাদেশ

বর্তমান সরকার রাষ্ট্র সংস্কার করছে না, এজন্য আমরা মাঠে নেমেছি: নাসির উদ্দিন পাটোয়ারী

বাগেরহাট প্রতিনিধি: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, “বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের কার্যকর উদ্যোগ নিচ্ছে না। এজন্যই আমরা মাঠে নেমেছি। সংস্কারের প্রশ্নে এই সরকারকে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না।”

শুক্রবার (১৯ জুন) দুপুরে বাগেরহাটে ঐতিহাসিক খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, “বিএনপি যদি দেশের ৭৫ শতাংশ মানুষকে উপেক্ষা করে রাজনীতি করতে চায়, তাহলে তাদের পতন হতেও বেশি সময় লাগবে না।”

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নাসির উদ্দিন পাটোয়ারী রাষ্ট্র সংস্কার কার্যক্রম, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া এবং ঋণখেলাপিদের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, দেশে একটি জবাবদিহিমূলক ও গণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংস্কার অপরিহার্য।

বাগেরহাট প্রসঙ্গে তিনি বলেন, “বাগেরহাটে শেখ পরিবারের এক ধরনের রাজত্ব ছিল। তারা শেখ হাসিনাকে বিক্রি করেছে, কিন্তু উন্নয়নের নামে উল্লেখযোগ্য কোনো কাজ করেনি।”

পরে খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তিনি বিশ্ব ঐতিহ্যের অংশ ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে দুটি বৃক্ষরোপণ করেন এবং সেখানে জুমার নামাজ আদায় করেন।

সফরকালে জাতীয় নাগরিক কমিটির স্থানীয় নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সফর শেষে নাসির উদ্দিন পাটোয়ারী বাগেরহাটের ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনাগুলোর গুরুত্ব তুলে ধরে এ অঞ্চলের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

Related News

লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে জামায়াত নেতা বাচ্চু এমপি

লোহাগড়ার রঘুনাথপুরে নিহত ইসলাম শেখের পরিবারের খোঁজ নিলেন নড়াইল-২ আসনের এমপি আতাউর রহমান বাচ্চু। আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ।

চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়াকে আফরোজা বেগম জলির অভিনন্দন।স্টাফ রিপোর্টার।

চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়াকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি।

মাহবুবউল আলম হানিফসহ চারজনের সর্বোচ্চ শাস্তি দাবি প্রসিকিউশনের

জুলাই গণ-অভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফসহ চারজনের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। জাতীয় ও আইনি সংবাদ।

দল দায়িত্ব দিলে মেয়র নির্বাচনে লড়তে প্রস্তুত: ইশরাক হোসেন

দল দায়িত্ব দিলে মেয়র নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের এমপি ইশরাক হোসেন। এছাড়া এলাকার যানজট, ডেঙ্গু ও উন্নয়নমূলক নানা বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

দুর্গাপূজা উপলক্ষে ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার আবেদন

দুর্গাপূজা উপলক্ষে আগামী ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশের সব মার্কেট ও বিপণিবিতান রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বাণিজ্য সংবাদ।

নিত্যপণ্য ও গ্যাস সিলিন্ডারে অনিয়ম দেশজুড়ে অভিযানে ১০২ প্রতিষ্ঠানকে জরিমানা

বাজার স্থিতিশীল রাখতে দেশজুড়ে ৩০ জেলায় বিশেষ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনিয়মের দায়ে ১০২টি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকার বেশি জরিমানা করা হয়েছে। বাণিজ্য সংবাদ।

দেশের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, বেশিরভাগ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে

রংপুর, সিলেটসহ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আবহাওয়া সংবাদ।

ব্যাটারির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ

ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। জাতীয় সংবাদ।

Search